বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) বিএ ও বিএসএস ২০২৪ পরীক্ষা ঘিরে অটোপাশ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়েছে। যেখানে বলা হয়, নির্বাচনকালীন প্রস্তুতির জন্য বাউবি সিদ্ধান্ত নিয়েছে যে, ২০২৪ সালের বিএ/বিএসএস (১ম, ২য়, ৩য়, ৪র্থ, ৫ম ও ৬ষ্ঠ সেমিস্টার) পরীক্ষায় যারা শুধুমাত্র অংশগ্রহন করবে, পরিচালকের সিদ্ধান্ত অনুযায়ী তাদের অটোপাশ করিয়ে দেওয়া হবে। বাউবি বলছে, এমন কোন সিদ্ধান্ত হয়নি এবং বিজ্ঞপ্তিটি পুরোপুরি ভুয়া।
রোববার (১২ অক্টোবর) দুপুরে ক্যাম্পাস রিপোর্টকে এ তথ্য নিশ্চিত করেছেন বাউবির বিএ-বিএসএস প্রোগ্রামের যুগ্ম পরীক্ষা নিয়ন্ত্রক কামরুজ্জামান ভূঁইয়া।
তিনি বলেন, অটো পাশের বিষয়ে কোন সিদ্ধান্ত নেয়া হয়নি, আর অটো পাশের প্রশ্নেই আসে না। যেই বিজ্ঞপ্তিটি ছড়িয়ে পড়েছে, এটি পুরোপুরিভাবে ভুয়া। আমাদের পরীক্ষার তারিখ পরিবর্তন করা হয়েছে এবং সেই নোটিশটি আমাদের ওয়েবসাইটে দেয়া আছে। সেই পরীক্ষাটি যথাসময়ে অনুষ্ঠিত হবে।
উল্লেখ্য, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) বিএ এবং বিএসএস পরীক্ষা ২০২৪ এর আগামী ১০ অক্টোবরের পরীক্ষা স্থগিত করা হয়েছে। স্থগিতকৃত পরীক্ষা চলতি বছরের ৫ ডিসেম্বর অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। গত মঙ্গলবার (৭ সেপ্টেম্বর) বাউবি তথ্য ও গণসংযোগ বিভাগের পরিচালক ভারপ্রাপ্ত পরিচালক খালেকুজ্জামান খানের পাঠানো এক বিজ্ঞপ্তিতে তা জাননো হয়।