বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) এইচএসসি পরীক্ষার ফল আগামী ২৫ অক্টোবর প্রকাশিত হবে, সাম্প্রতিক সামাজিক যোগাযোগ মাধ্যমে এ সংক্রান্ত একটি নোটিশ ছড়িয়েছে। বাউবি থেকে বলা হয়েছে, এ সংক্রান্ত কোন নোটিশ দেয়নি তারা। আগামী সপ্তাহের মধ্যে এইচএসসি ফলাফল প্রকাশিত হবে, বলে জানা গেছে।
বৃহস্পতিবার (২৩ অক্টোবর) সকালে বাউবির পরীক্ষা নিয়ন্ত্রণক দপ্তর থেকে এ তথ্য জানানো হয়। পরীক্ষা নিয়ন্ত্রক দপ্তরের ওই সূত্র ক্যাম্পাস রিপোর্টকে জানায়, ২৫ অক্টোবর ফল প্রকাশের নোটিশটি ভুয়া। আগামী সপ্তাহের ২/১ দিনের মধ্যেই এইচএসসি ফল প্রকাশিত হবে।
এর আগে ৪ জুলাই থেকে ৮ আগস্ট সারাদেশে একযোগে অনুষ্ঠিত হয় বাউবি এইচএসসি পরীক্ষা। এবার ২৪৪ পরীক্ষা কেন্দ্রে ৩৮ হাজার ৪ শত ১৪ জন পরীক্ষার্থী অংশ নেয়।