বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) এইচএসসি পরীক্ষার ফল আগামী ২৬ অক্টোবর (রোববার) প্রকাশিত হবে।
বৃহস্পতিবার (২৩ অক্টোবর) বাউবির পরীক্ষা নিয়ন্ত্রণক হাবিবুল্যাহ মাহামুদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়। এতে বলা হয়, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় পরিচালিত এইচ.এস.সি প্রোগ্রামের ১ম ও ২য় বর্ষ পরীক্ষা-২০২৫ এর ফলাফল আগামী ২৬ অক্টোবর বিকাল ৩ টায় প্রকাশ করা হবে।
এর আগে ৪ জুলাই থেকে ৮ আগস্ট সারাদেশে একযোগে অনুষ্ঠিত হয় বাউবি এইচএসসি পরীক্ষা। এবার ২৪৪ পরীক্ষা কেন্দ্রে ৩৮ হাজার ৪ শত ১৪ জন পরীক্ষার্থী অংশ নেয়।