এনইউর সাথে হোপ এবং দারুস সালাম বিশ্ববিদ্যালয় স্মারক স্বাক্ষরিত

নিজস্ব প্রতিবেদক
চুক্তি স্বাক্ষর শেষে ফটো সেশন। ছবি: আব্বাস রিপোর্ট
চুক্তি স্বাক্ষর শেষে ফটো সেশন। ছবি: আব্বাস রিপোর্ট

গত (৩ সেপ্টেম্বর, ২০২৫) জাতীয় বিশ্ববিদ্যালয়ের ধানমন্ডিস্থ নগর কার্যালয় অফিসের সম্মেলন কক্ষে বিকেল ০৫টায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের সাথে হোপ এডুকেশন ফাউন্ডেশন এবং দারুস সালাম বিশ্ববিদ্যালয়ের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়।

এ সমঝোতা স্মারক স্বাক্ষরের সময় উপস্থিত ছিলেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এ এস এম আমানুল্লাহ,  প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মো: নূরুল ইসলাম, ট্রেজারার প্রফেসর এ টি এম জাফরুল আযম। এই সমঝোতা স্মারকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের পক্ষে স্বাক্ষর করেন ইন্টারন্যাশনাল ডেস্কের পরিচালক (ভারপ্রাপ্ত) রাজ বিন কাসেম ও নুসরাত ইসলাম এবং হোপ এডুকেশন ফাউন্ডেশন এর পক্ষে স্বাক্ষর করেন লি ওয়েনহাও, গ্লোবাল এ্যানগেজমেন্ট ডিরেক্টর, হোপ এডুকেশন ফাউন্ডেশন এবং ঐ একই প্রতিষ্ঠানের গ্লোবাল এ্যানগেজমেন্ট ডিরেক্টর ঝু জুন।

অন্য স্মারকটি স্বাক্ষরিত হয় জাতীয় বিশ্ববিদ্যালয় ও সোমলিয়ার দারুস সালাম বিশ্ববিদ্যালয়ের মধ্যে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের পক্ষে স্বাক্ষর করেন ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এ এস এম আমানুল্লাহ ও ইন্টারন্যাশনাল ডেস্ক এর পরিচালক (ভারপ্রাপ্ত) রাজ বিন কাসেম এবং দারুস সালাম বিশ্ববিদ্যালয়ের পক্ষে স্বাক্ষর করছেন ড. ওসমান মোহাম্মদ হাসান, চ্যান্সেলর, দারুস সালাম বিশ্ববিদ্যালয় ও প্রফেসর আবেদি আদান ওসমান, ভাইস-চ্যান্সেলর, দারুস সালাম বিশ্ববিদ্যালয়, সোমালিয়া।

এ সমঝোতা স্মারক চুক্তি অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের মিডিয়া এডভাইজার গৌতম বড়ুয়া।

সম্পর্কিত