শ্রী শ্রী দূর্গাপূজা, বিজয়া দশমী, ফাতেহা-ই-ইয়াজদাহম, প্রবারণা পূর্ণিমা ও শ্রী শ্রী লক্ষ্মী পূজা উপলক্ষে অবকাশকালীন ছুটি ঘোষণার কারণে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিতব্য ২০২৩ সালের ডিগ্রী (পাস) ও সার্টিফিকেট কোর্স ৩য় বর্ষ পরীক্ষার সময়সূচীতে পরিবর্তন আনা হয়েছে।
পরিবর্তিত সূচি অনুযায়ী, আগামী ৮ অক্টোবরের অর্থনীতি (১৩২২০১/১৩২২০৩), উদ্ভিদ বিজ্ঞান (১৩৩০০১) ও এপ্লাইড হোম ইকোনোমিক্স (১৩৬০০৯) পরীক্ষাগুলো অনুষ্ঠিত হবে ২৬ অক্টোবর ২০২৫ তারিখে। আর ৯ অক্টোবরের সমাজবিজ্ঞান (১৩২০০১) ও সমাজকর্ম (১৩২১০১) বিষয়গুলোর পরীক্ষা অনুষ্ঠিত হবে ২৭ অক্টোবর ২০২৫ তারিখে।
তবে, গত ১৯ আগস্ট প্রকাশিত সময়সূচি অনুযায়ী অন্যান্য তারিখ, বিষয় ও বিষয়কোড অপরিবর্তিত থাকবে। জাতীয় বিশ্ববিদ্যালয় পরীক্ষার সংক্রান্ত যেকোনো তথ্যের জন্য কেবলমাত্র www.nu.ac.bd ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তি অনুসরণ করার জন্য অনুরোধ জানিয়েছে।