ইবির ৩৩ ছাত্রলীগ নেতা ও কর্মীকে শোকজ

ইবি প্রতিনিধি
ফাইল ফটো ছবি: ক্যাম্পাস রিপোর্ট
ফাইল ফটো ছবি: ক্যাম্পাস রিপোর্ট

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ৩৩ ছাত্রলীগ নেতা ও কর্মীকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকারীদের হুমকি, গালাগালি ও ভয়ভীতি প্রদর্শন করায় কারণ দর্শানোর নোটিশ দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। 

সোমবার(১৯ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মনজুরুল হক বিষয়টি নিশ্চিত করেছেন। 

সংশ্লিষ্ট প্রত্যেককে রেজিস্ট্রার স্বাক্ষরিত পৃথক নোটিশে আগামী ১০ কার্য দিবসের মধ্যে কারণ জানানোর আহ্বান করা হয়। 

শোকজকৃত শিক্ষার্থীরা হলেন,ছাত্রলীগ নেতা ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের ২০১৩-১৪ শিক্ষাবর্ষের বিপুল খান, ছাত্রলীগের সেক্রেটারি অর্থনীতি বিভাগের ২০১৪-১৫ শিক্ষাবর্ষের নাসিম আহমেদ জয়, যুগ্ম সম্পাদক রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ২০১৫-১৬ শিক্ষাবর্ষে মেহেদী হাসান হাফিজ ও শাহিন আলম, মার্কেটিং বিভাগের ২০১৫ -১৬ শিক্ষাবর্ষের হুসাইন মজুমদার, বাংলা বিভাগের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের তরিকুল ইসলাম তরুন, ইংরেজি বিভাগের২০১৮-১৯ শিক্ষাবর্ষের ফজলে রাব্বী, সহ-সভাপতি ডেভলপমেন্ট স্টাডিজ বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের রতন রায়, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের ২০১৪-১৫ শিক্ষাবর্ষের মুন্সী কামরুল অনিক, ফিন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের মৃদুল হাসান রাব্বি, ব্যবস্থাপনা বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিমুল খান, ইংরেজি বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের মাসুদ রানা, দপ্তর সম্পাদক আইন বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের কামাল হোসেন, প্রচার সম্পাদক সিএসই বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের নাবিল আহমেদ ইমন, সাংগঠনিক সম্পাদক আরবি ভাষা ও সাহিত্য বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের মেজবাউল ইসলাম, ল অ্যান্ড ল্যান্ড ম্যানেজমেন্ট বিভাগের একই শিক্ষাবর্ষের সোহাগ শেখ, ফিন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের মুর্তবা রাফিদ হাসান, ক্রীড়া সম্পাদক ল অ্যান্ড ল্যান্ড ম্যানেজমেন্ট বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের বিজন রায়, সাহিত্য বিষয়ক সম্পাদক বাংলা বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের আব্দুল আলিম, উপ সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক সমাজ কল্যাণ বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের অনিক কুমার, উপনাট্য ও বিতর্ক বিষয়ক সম্পাদক ল অ্যান্ড ল্যান্ড ম্যানেজমেন্ট বিভাগের ২০১৯ -২০ শিক্ষাবর্ষের শাওন, উপ আপ্যায়ন বিষয়ক সম্পাদক সমাজ কল্যাণ বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের মাজহারুল ইসলাম নাঈম, উপ পাঠাগার বিষয়ক সম্পাদক আল ফিকহ এন্ড ল বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের প্রাঞ্জল, আইন বিষয়ক সম্পাদক ল এন্ড ল্যান্ড ম্যানেজমেন্ট বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের সাকিল, সদস্য চারুকলা বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের পিয়াস।

এছাড়াও অর্থনীতি বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের তানভীর, শেখ সাদী, ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের মনিরুল ইসলাম আসিফ এবং ২০১৯-২০২০ শিক্ষাবর্ষের ইমামুল মুত্তাকী শিমুল, একই বর্ষের সমাজকল্যাণ বিভাগের মারুফ ইসলাম, ল অ্যান্ড ল্যান্ড ম্যানেজমেন্ট বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের লিয়াকত ইসলাম রাকিব, লোক প্রশাসন বিভাগের একই বর্ষের আদনান আলী পাটোয়ারী ও বাংলা বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের ফারহান লাবিব ধ্রুব।

শোকজের চিঠিতে বলা হয়েছে- 'গত জুলাই-আগস্ট আন্দোলনে স্বৈরাচার ফ্যাসিস্ট হাসিনা সরকারকে বিতাড়নের লক্ষ্যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে অংশগ্রহণকারী ইসলামী বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীদের হুমকি-ধমকি, ভীতি প্রদর্শন, মারমুখী আচরণ, গালাগালি, মিছিলে উষ্কানিমূলক শ্লোগান প্রদান এবং পুলিশী প্রেফতার ও হয়রানি বিষয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কর্তৃক তদন্ত কমিটি গঠন করা হয়। কমিটির রিপোর্ট অনুযায়ী ওই ছাত্রলীগ নেতার বিরুদ্ধে আন্দোলনের বিপরীতে প্রত্যক্ষভাবে লিপ্ত থাকার অভিযোগ পাওয়া গেছে। এমতাবস্থায় ওই ছাত্রলীগ নেতার বিরুদ্ধে কেন আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে না এ মর্মে আগামী ১০ (দশ) কার্য দিবসের মধ্যে রেজিস্ট্রার বরাবর লিখিতভাবে কারণ দর্শানোর জন্য আহ্বান জানানো হয় ।’

সম্পর্কিত