কুয়েট সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের ’১৯ ব্যাচের বিদায়

কুয়েট প্রতিনিধি
সিভিল ইঞ্জিনিয়ারিং অ্যাসোসিয়েশনের আয়োজনে বিদায় সংবর্ধনা কুয়েট অডিটরিয়ামে অনুষ্ঠিত হয়। ছবি: ক্যাম্পাস রিপোর্ট
সিভিল ইঞ্জিনিয়ারিং অ্যাসোসিয়েশনের আয়োজনে বিদায় সংবর্ধনা কুয়েট অডিটরিয়ামে অনুষ্ঠিত হয়। ছবি: ক্যাম্পাস রিপোর্ট

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) সিভিল ইঞ্জিনিয়ারিং (সিই) বিভাগের ২০১৯ ব্যাচের শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। 

বৃহস্পতিবার (২৩ অক্টোবর) বিকেলে সিভিল ইঞ্জিনিয়ারিং অ্যাসোসিয়েশন কর্তৃক আয়োজিত অনুষ্ঠানটি বিশ্ববিদ্যালয়ের অডিটরিয়ামে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. মাকসুদ হেলালী। 

এছাড়া অনুষ্ঠানে সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মো. জহির উদ্দিন এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিভিল ইঞ্জিনিয়ারিং অনুষদের ডীন অধ্যাপক ড. মুহাম্মদ হারুনুর রশীদ। এসময় অতিথিবৃন্দ বিদায়ী প্রকৌশলীদের সম্মাননা স্মারক প্রদান করেন। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।

সম্পর্কিত