বিশেষ সিন্ডিকেটে জকসু সংবিধি প্রণয়ন

জবি থেকে মো: রাশেদুজ্জামান রাশেদ।
ফাইল ফটো। ছবি: ক্যাম্পাস রিপোর্ট
ফাইল ফটো। ছবি: ক্যাম্পাস রিপোর্ট

আজ (২৬ আগস্ট) জগন্নাথ  বিশ্ববিদ্যালয়ের জরুরী বিশেষ এক  সিন্ডিকেট সভায় জকসু সংবিধি  অনুমোদিত হয়েছে এবং প্রয়োজনীয় সম্পাদনা শেষে তা আগামী রবিবারের মধ্যে ইউজিসি-তে পাঠানো হবে জানান বিশ্ববিদ্যালয় প্রশাসন।  পরবর্তী ধাপে এটি সরকার কর্তৃক অনুমোদিত হবে। অনুমোদিত সংবিধি হাতে পাওয়ার ৯০ দিনের মধ্যে বিশ্ববিদ্যালয় প্রশাসন জকসু নির্বাচন সম্পন্ন করার উদ্যোগ গ্রহণ করবে। উল্লেখ্য, জগন্নাথ বিশ্ববিদ্যালয় আইনে জকসু নির্বাচন  নিয়ে কোনো বিধি  ছিল না। তাই সম্পূর্ণ নতুন করে সংবিধি প্রণয়ন করতে হয়েছে। কর্তৃপক্ষ মনে করছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের জন্য এটি একটি গুরুত্বপূর্ণ মাইলফলক, যা শুধু জবি নয় বাংলাদেশের অন্য যে সব বিশ্ববিদ্যালয়ে এখনো ছাত্র সংসদ নির্বাচনের আইন হয়নি তারাও উপকৃত হতে পারে। এক্ষেত্রে অনেক পুরোনো বিশ্ববিদ্যালয়ের তুলনায়ও জগন্নাথ বিশ্ববিদ্যালয় এগিয়ে আছে।এছাড়া  জকসু সংবিধির আলোকে প্রত্যাশিত সময়ে নির্বাচন আয়োজনে প্রতিশ্রুতিবদ্ধ বলে জানান প্রশাসন। 

এদিকে একই বিশেষ সিন্ডিকেট সভায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য সম্পূরক বৃত্তির খসড়া নীতিমালা প্রণয়ন করা হয়েছে। এটি আসন্ন ফাইন্যান্স কমিটির (এফসি) সভায় উপস্থাপিত হবে। এফসি অনুমোদনের পর পরবর্তী সিন্ডিকেট সভায় সেটি অনুমোদিত হবে। এই নীতিমালার ভিত্তিতে বিশ্ববিদ্যালয়ের এলিজবল শিক্ষার্থীদের জুলাই ২০২৫ থেকেই বৃত্তি প্রদান করা হবে।

তবে কর্তৃপক্ষ জানান জগন্নাথ বিশ্ববিদ্যালয়কে ইউজিসি প্রতিশ্রুত সম্পূরক শিক্ষাবৃত্তির অর্থ এখনও ছাড় না  হওয়ায় বিশ্ববিদ্যালয় এ বিষয়ে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এছাড়া অর্থ প্রাপ্তি সাপেক্ষে শিক্ষার্থীরা জুলাই ২০২৫ থেকে প্রাপ্য বকেয়াসহ শিক্ষাবৃত্তির টাকা হাতে পাবে বলে জানায় বিশ্ববিদ্যালয় প্রশাসন। 
সাধারণত প্রতি অর্থবছরের বৃত্তি শিক্ষার্থীরা সেই অর্থবছরের দ্বিতীয়ার্ধে পেয়ে থাকে। কিন্তু দেরি না করে শিক্ষার্থীরা যাতে দ্রুত বৃত্তি পেতে পারে সে জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসন সার্বক্ষণিক ইউজিসি ও মন্ত্রণালয়ের সঙ্গে সর্বদা যোগাযোগ করে যাচ্ছে।

সম্পর্কিত