ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের জন্য মোট ৬৫৮টি মনোনয়নপত্র বিতরণ করা হয়েছে। বুধবার (২০ আগস্ট) বিকেল ৫টা পর্যন্ত জমা নেওয়ার পরও ১৪৯টি মনোনয়নপত্র এখনও জমা হয়নি।
চিফ রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক ড. মো: জসিম উদ্দিন বলেন, সব হল থেকে এখনও তথ্য পাওয়া যায়নি। আগামীকালই জানা যাবে কোন পদে কতজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন। প্রথমে মনোনয়নপত্রগুলো যাচাই করা হবে এবং তারপর প্রার্থীদের খসড়া তালিকা প্রকাশ করা হবে।
বর্তমানে ৯টি হলের তথ্য পাওয়া গেছে। ফজিলাতুন্নেছা মুজিব হল থেকে ৩৬টি, কুয়েত-মৈত্রী হল ৩১টি, শামসুন্নাহার হল ৩৬টি, মুজিব হল ৬৮টি, জহুরুল হক হল ৮০টি, মুহসিন হল ৬৪টি, ফজলুল হক হল ৬৫টি, সুফিয়া কামাল হল ৪০টি এবং জিয়া হল ৭৮টি মনোনয়ন জমা পড়েছে। বাকি ৯টি হলের তথ্য পাওয়া গেলে চূড়ান্ত সংখ্যা জানা যাবে।
নির্বাচন কমিশনার সাংবাদিকদের জানান, একটি বিশেষ হলের অভিযোগ অনুসন্ধানের জন্য একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছিল। কমিটি গত রাতে রিপোর্ট জমা দিয়েছে, কিন্তু সিডিউলজনিত কারণে এখনও তা দেখা যায়নি। আজ ছয়টায় মিটিংয়ে রিপোর্টটি দেখা হবে।