ভোটের আগেই জয়ী দুই প্রার্থী

ঢাবি প্রতিনিধি
ফাইল ফটো। ছবি: ক্যাম্পাস রিপোর্ট
ফাইল ফটো। ছবি: ক্যাম্পাস রিপোর্ট

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) হল সংসদ নির্বাচনে দুটি সম্পাদকীয় পদে প্রতিদ্বন্দ্বী না থাকায় দুই প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হচ্ছেন। তাদের মধ্যে একজন ছাত্রদলের প্যানেলের প্রার্থী বলে নিশ্চিত হওয়া গেছে।

বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হল থেকে বহিরাঙ্গন ক্রীড়া সম্পাদক পদে প্রার্থী হয়েছেন রেহেনা আক্তার, আর শামসুন নাহার হল থেকে একই পদে প্রার্থী হয়েছেন লামিয়া আক্তার লিমা। যেহেতু অন্য কোনো সংগঠন হল সংসদে প্যানেল দেয়নি, তাই তারা সরাসরি নির্বাচিত হচ্ছেন।

জানা গেছে, ছাত্রদলের প্যানেল থেকে লামিয়া আক্তার লিমা শামসুন নাহার হলের বহিরাঙ্গন ক্রীড়া সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করেছেন এবং তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হচ্ছেন। অন্যদিকে, রেহেনা আক্তারকে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হল থেকে বাগছাসের সমর্থক হিসেবে জানা গেছে।

এ তথ্য নিশ্চিত করে ডাকসু নির্বাচনে ছাত্রদলের সাধারণ সম্পাদক (জিএস) প্রার্থী শেখ তানভীর বারী হামিম বলেন, “লামিয়া আমাদের প্যানেল থেকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হচ্ছেন।”

সম্পর্কিত