ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রযুক্তি ইউনিটের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের বিএসসি ইঞ্জিনিয়ারিং কোর্সে সাভারের ন্যাশনাল ইনস্টিটিউট অব টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড রিসার্চে (নিটার) ভর্তি কার্যক্রম শুরু হয়েছে।
বুধবার (২০ আগস্ট) সকাল ৮টা থেকে বিকেল ৩টা পর্যন্ত প্রথম দিনের ভর্তি কার্যক্রম চলে। ভর্তিচ্ছু শিক্ষার্থীদের সহায়তার জন্য প্রশাসনিক ভবনের সামনে চলমান ব্যাচের শিক্ষার্থীদের উদ্যোগে হেল্প একটি ডেস্ক বসানো হয়। ফলে ভর্তি প্রক্রিয়ায় কোনো ধরনের জটিলতা দেখা যায়নি।
প্রথম দিনে প্রতিষ্ঠানটির মোট ৫ টি বিভাগে চূড়ান্তভাবে ভর্তি হয়েছেন ৪৭ জন শিক্ষার্থী। এর মধ্যে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগে ২০ জন, আইপিই বিভাগে ১২ জন, সিএসই বিভাগে ১১ জন, ইইই বিভাগে ৩ জন এবং এফডিএই বিভাগে ১ জন শিক্ষার্থী ভর্তি হয়েছেন।
আগামী শুক্রবার ও শনিবার ভর্তি কার্যক্রম বন্ধ থাকবে বলে জানিয়েছে নিটার রেজিস্ট্রার অফিস।