মধ্যরাতে বুয়েটে বিক্ষোভ

বুয়েট প্রতিনিধি
বিক্ষোভ করছেন বুয়েটের শিক্ষার্থীরা। ছবি: ক্যাম্পাস রিপোর্ট
বিক্ষোভ করছেন বুয়েটের শিক্ষার্থীরা। ছবি: ক্যাম্পাস রিপোর্ট

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থীরা ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের ৭ দফা দাবির বিরোধিতা করে মধ্যরাতে বিক্ষোভ মিছিল করেছেন। তাদের অভিযোগ, ডিপ্লোমা ইঞ্জিনিয়াররা অযৌক্তিকভাবে সব পদে কোটা ও বিশেষ সুবিধা চাইছেন এবং বিএসসি ইঞ্জিনিয়ারদের ‘কুলাঙ্গার’ বলে অপমান করেছেন। 

বুধবার (২১ আগস্ট) রাত সাড়ে ১১টার দিকে বুয়েট ক্যাম্পাস থেকে শিক্ষার্থীরা মিছিল শুরু করেন। এ সময় তারা স্লোগান দেন-“কোটা না মেধা, মেধা মেধা”, “ছাগল দিয়ে হালচাষ হবে না হবে না”, “চাকরি তুই করলে কর, ইঞ্জিনিয়ার বানান কর” বলে স্লোগান দেয়।

এর আগে গত বুধবার রাজধানীর প্রেস ক্লাবে ডিপ্লোমা ইঞ্জিনিয়াররা মানববন্ধন করে পদ সংরক্ষণ, উপসহকারী থেকে সহকারী প্রকৌশলী পদে ৫০ শতাংশ পদোন্নতি সহ ৭ দফা দাবি তুলে ধরেন।

সম্পর্কিত