রাকসু নির্বাচনের নতুন তফসিল,ভোট ২৮ সেপ্টেম্বর

রাবি থেকে তাজনিন নিশাত ঋতু
ফাইল ফটো। ছবি: ক্যাম্পাস রিপোর্ট
ফাইল ফটো। ছবি: ক্যাম্পাস রিপোর্ট

দীর্ঘ ৩৫ বছর পর রাজশাহী বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিতব্য কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু), হল সংসদ ও সিনেট-এর ছাত্র প্রতিনিধি নির্বাচনের পুনর্বিন্যস্ত তফসিল ঘোষণা করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। মঙ্গলবার (২৯ আগস্ট) প্রধান নির্বাচন কমিশনার প্রফেসর ড. এম আজাহারুল ইসলাম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তফসিল প্রকাশ করা হয়।নতুন তফসিল অনুযায়ী, আগামী ৩১ আগস্ট (বৃহস্পতিবার) আচরনবিধি প্রকাশ করা হবে। খসড়া ভোটার তালিকা প্রকাশিত হবে ৩ সেপ্টেম্বর এবং চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হবে ১৯ সেপ্টেম্বর।

মনোনয়নপত্র বিতরণ শুরু হবে ২৪ আগস্ট থেকে এবং চলবে ৩১ আগস্ট পর্যন্ত। মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ৩ সেপ্টেম্বর থেকে ৪ সেপ্টেম্বর পর্যন্ত নির্ধারণ করা হয়েছে। মনোনয়নপত্র বাছাই হবে ৮ ও ৯ সেপ্টেম্বর।প্রার্থীদের প্রাথমিক তালিকা প্রকাশ করা হবে ১১ সেপ্টেম্বর এবং আপত্তি ও প্রার্থিতা প্রত্যাহারের পর চূড়ান্ত প্রার্থীদের তালিকা প্রকাশিত হবে ১৬ সেপ্টেম্বর।

ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে আগামী ২৮ সেপ্টেম্বর (রবিবার) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত। একই দিনে ভোট গণনা শেষে ফলাফল ঘোষণা করা হবে।প্রধান নির্বাচন কমিশনার বিজ্ঞপ্তিতে সকল শিক্ষার্থী ও সংশ্লিষ্টদের নির্ধারিত সময়সূচি মেনে চলার আহ্বান জানিয়েছেন।

সম্পর্কিত