রাবি ভর্তি পরীক্ষায় আইন অনুষদে থাকবে লিখিত পরীক্ষা

রাবি প্রতিনিধি
ফাইল ফটো। ছবি: সংগৃহীত
ফাইল ফটো। ছবি: সংগৃহীত

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০২৫–২৬ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষায় আইন অনুষদে এমসিকিউ সঙ্গে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের দিতে হবে লিখিত পরীক্ষা। লিখিত অংশে উত্তীর্ণদের মধ্য থেকে সর্বোচ্চ নাম্বারপ্রাপ্ত ১৬০ জন শিক্ষার্থীকে চূড়ান্তভাবে ভর্তি করা হবে।

তবে এর আগে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ভর্তি পরীক্ষায় হয়নি লিখিত পরীক্ষা। প্রথমবারের মতো এবারই উত্তীর্ণদের মধ্যে অনুষ্ঠিত হবে লিখিত পরীক্ষা।  

বিষয়টি নিশ্চিত করেছেন আইন অনুষদের ডিন অধ্যাপক আবু নাসের মোহাম্মদ ওয়াহিদ। তিনি জানান, আইন অনুষদের আওতাধীন দুটি বিভাগ ‘আইন বিভাগ’ ও ‘আইন ও ভূমি প্রশাসন বিভাগে’ ভর্তি ইচ্ছুক শিক্ষার্থীদের লিখিত পরীক্ষায় অংশগ্রহণ বাধ্যতামূলক করা হয়েছে। 

উল্লেখ্য, ১৬ জানুয়ারি অনুষ্ঠিত হবে C (বিজ্ঞান) ইউনিটের, ১৭ জানুয়ারি A (মানবিক) ইউনিটের, আর ২৪ জানুয়ারি B (বাণিজ্য) ইউনিটের ভর্তি পরীক্ষা। প্রতিদিন সকাল ১১টা থেকে ১২টা ও বিকেল ৩টা থেকে ৪টা পর্যন্ত দুই শিফটে পরীক্ষা হবে।

সম্পর্কিত