শাবির আধুনিক ভাষা ইনস্টিটিউটের নতুন পরিচালক অধ্যাপক ড. ফয়জুল হক

শাবিপ্রবি থেকে আশিকুর রহমান
ফাইল ফটো। ছবি: ক্যাম্পাস রিপোর্ট
ফাইল ফটো। ছবি: ক্যাম্পাস রিপোর্ট

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আধুনিক ভাষা ইনস্টিটিউট (আইএমএল) এর নতুন ভারপ্রাপ্ত পরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন বাংলা বিভাগের অধ্যাপক ড. মো. ফয়জুল হক।মঙ্গলবার (২৬ আগষ্ট) রেজিস্ট্রার দপ্তর থেকে প্রেরিত এক অফিস আদেশে বিষয়টি নিশ্চিত করা হয়।অফিস আদেশে বলা হয়, শাবিপ্রবি আধুনিক ভাষা ইন্সটিটিউটের পরিচালক অধ্যাপক মো:আব্দুর রহিম শারীরিকভাবে অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন থাকায় পুনরাদেশ না দেয়া পর্যন্ত উক্ত ইন্সটিটিউটের পরিচালক (ভারপ্রাপ্ত) হিসেবে বাংলা বিভাগের অধ্যাপক ড. মো: ফয়জুল হক কে দায়িত্ব প্রদান করা হলো।তার দায়িত্ব পালন যোগদানের তারিখ হতে কার্যকর হবে।তিনি বিধি মোতাবেক ভাতা অন্যান্য সুযোগ সুবিধা প্রাপ্য হবেন।

অধ্যাপক ড. মো. ফয়জুল হক জানান, আমি আধুনিক ভাষা ইনস্টিটিউটকে খুব মানসম্মত একটি ভাষা ইনস্টিটিউট হিসেবে গড়ে তুলতে চেষ্টা করব।তিনি আরো বলেন, আধুনিক ভাষা ইন্সটিটিউট প্রতিষ্ঠার পিছনে অন্যতম কারণ হচ্ছে আমাদের বৃহত্তর জনগোষ্ঠীকে পৃথিবীর বিভিন্ন ভাষা আয়ত্ত্ব করার মাধ্যমে আন্তর্জাতিক পরিমন্ডলে নিজের দেশের প্রতিনিধি তৈরি করে দেওয়া। এরফলে আমাদের দেশেরর সুনাম বৃদ্ধি ও অর্থনৈতিক ভাবে লাভবান হবে।

তিনি সকলের কাছে অধ্যাপক মো: আব্দুর রহিম স্যারের শারীরিক সুস্থতার জন্য দোয়া চাই। উল্লেখ্য, ২০১৫ সালের ১৩ ডিসেম্বর শাবিতে আধুনিক ভাষা ইনস্টিটিউট চালু করার অনুমোদন দেয় বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি)। এরপর থেকে শাবিপ্রবির এই ইনস্টিটিউটটি তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছে।

সম্পর্কিত