সিভাসুতে ৩ দিনব্যাপী আর্ন্তজাতিক বৈজ্ঞানিক সম্মেলন শুরু রোববার

সিভাসু প্রতিনিধি
বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সম্মেলনকক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সিভাসু উপাচার্য। ছবি: ক্যাম্পাস রিপোর্ট
বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সম্মেলনকক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সিভাসু উপাচার্য। ছবি: ক্যাম্পাস রিপোর্ট

চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়ে (সিভাসু) শুরু হবে তিন দিনব্যাপী ১৭তম আর্ন্তজাতিক বৈজ্ঞানিক সম্মেলন ২০২৫ আগামী রোববার (২৬ অক্টোবর) শুরু হতে যাচ্ছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উদ্বোধন করবেন শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. চৌধুরী রফিকুল আবরার। 

সম্মেলনের এবারের প্রতিপাদ্য র্নিধারণ করা হয়েছে ‘স্বাস্থ্য, খাদ্য নিরাপত্তা ও পুষ্টি উন্নয়নে স্থল ও জলজ বাস্তুতন্ত্রের আন্তঃবিষয়ক সমন্বয় (Transdisciplinary Integration of Terrestrial and Aquatic Ecosystems for Advancing Health, Food Security and Nutrition) এই প্রতিপাদ্যকে সামনে রেখে এবারের সম্মেলনে গবেষণা, উদ্ভাবন ও আর্ন্তজাতিক সহযোগিতার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হবে। এবারের বৈজ্ঞানিক সম্মেলনে বাংলাদেশ, ভারত, নেপাল, ভিয়েতনাম, থাইল্যান্ড ও যুক্তরাজ্যের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও গবেষণা প্রতিষ্ঠান থেকে পাঁচ শতাধিক গবেষক অংশগ্রহণ করবেন, বলে আশা করা হচ্ছে। তিন দিনের এই সম্মেলনে ১৬০টি গবেষণা প্রবন্ধ উপস্থাপন করা হবে। এই উপলক্ষ্যে বৃহস্পতিবার (২৩ অক্টোবর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সম্মেলনকক্ষে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে সিভাসু’র উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ লুৎফুর রহমান এসব তথ্য জানান।

১৭তম আর্ন্তজাতিক বৈজ্ঞানিক সম্মেলন ২০২৫ আয়োজন উপলক্ষ্যে গঠিত মিডিয়া কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. এ. কে. এম. হুমায়ুন কবিরের সভাপতিত্বে সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সিভাসু’র পরিচালক (বহিরাঙ্গন কার্যক্রম) অধ্যাপক ড. এ. কে. এম. সাইফুদ্দিন, পরিচালক (ওয়ান হেলথ ইনস্টিটিউট) অধ্যাপক ড. মো. আহসানুল হক, পরিচালক (ছাত্রকল্যাণ) অধ্যাপক ড. মোহাম্মদ রাশেদুল আলম, অধ্যাপক ড. মো. রায়হান ফারুক এবং অধ্যাপক ড. মো: মিজানুর রহমান।

সংবাদ সম্মেলনে জানানো হয়, আগামী ২৬ অক্টোবর বিকাল ৩টায় সিভাসু অডিটোরিয়ামে সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. চৌধুরী রফিকুল আবরার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আলিমুল ইসলাম এবং স্টেট ইউনির্ভাসিটি অব বাংলাদেশের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতার হোসেন খান। এছাড়া সভাপতিত্ব করবেন সিভাসু’র উপার্চায প্রফেসর ড. মোহাম্মদ লুৎফুর রহমান।

অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করবেন যুক্তরাজ্যের ভেটেরিনারি এপিডেমিওলজিস্ট এবং ইমেরিটাস অধ্যাপক ড. আলাসডেয়ার অ্যালেক্স জে কুক। স্বাগত বক্তব্য রাখবেন সম্মেলনের আহ্বায়ক এবং সিভাসু’র ওয়ান হেলথ ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ড. মো. আহসানুল হক।

উপাচার্য বলেন, ২৮ অক্টোবর ২০২৫ মঙ্গলবার বিকাল ৪টায় সম্মেলনের সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। সিভাসু অডিটোরিয়ামে অনুষ্ঠেয় সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ওমর ফারুক ইউসুফ। 

তিনি আরও বলেন, সম্মেলনের প্রথম দিন থেকেই গবেষক ও দশর্নাথীদের জন্য বিশ্ববিদ্যালয় চত্বরে বিভিন্ন স্টল উন্মুক্ত থাকবে। বিশ্ববিদ্যালয়ের ওয়ান হেলথ ইনস্টিটিউট, পোল্ট্রি রির্সাচ অ্যান্ড ট্রেনিং সেন্টার, ভেটেরিনারি হাসপাতাল এবং প্রায় ২০টি বিভাগের কার্যক্রম ও গবেষণা স্টলসমূহে প্রর্দশন করা হবে। এছাড়া, বিভিন্ন ফার্মাসিউটিক্যালস  কোম্পানি, ফিড কোম্পানি এবং হ্যাচারি থেকেও স্টলে অংশগ্রহণ করবে বলে আশা করি।

সম্পর্কিত