বিসিএস পরীক্ষার্থীদের জন্য কুবি শিবিরের বিনামূল্যের বাস

কুবি থেকে মংক্যএ মার্মা।
ফাইল ফটো। ছবি: ক্যাম্পাস রিপোর্ট
ফাইল ফটো। ছবি: ক্যাম্পাস রিপোর্ট

৪৭তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা উপলক্ষে পরীক্ষার্থীদের যাতায়াতের সুবিধার্থে কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) শাখা ছাত্রশিবিরের পক্ষ থেকে ‘আর রিহলাম’ ফ্রি বাস সার্ভিসের ব্যবস্থা করা হয়েছে।বিশ্ববিদ্যালয় থেকে ঢাকা কেন্দ্রে পরীক্ষায় অংশ নিতে যাওয়া শিক্ষার্থীদের জন্য এই যাতায়াত সুবিধা নিশ্চিত করা হয়েছে।বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) ছাত্রশিবির কুবি শাখার সেক্রেটারি মোজ্জাম্মেল হোসাইন আবির এ তথ্যটি নিশ্চিত করেছেন। ক্যাম্পাস থেকে ঢাকা পরীক্ষাকেন্দ্রে যাতায়াতের জন্য ২টি বাস বরাদ্দ করা হয়েছে। বিকাল ৫টা ৩০ মিনিটে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস গেইট ও কোটবাড়ি বিশ্বরোড থেকে বাস ছাড়বে। 

‘কুমিল্লা টু ঢাকা’ রুটে যাত্রার জন্য ইচ্ছুক পরীক্ষার্থীদের গুগল ফর্ম পূরণের আহ্বানও জানানো হয়।

এবিষয়ে ছাত্রশিবির কুবি শাখার সেক্রেটারি মোজ্জাম্মেল হোসাইন আবির বলেন, 'যেহেতু ৪৭তম বিসিএস পরীক্ষায় কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের অনেক শিক্ষার্থী অংশগ্রহণ করছে সেহেতু পরীক্ষার আগে ঢাকায় যাওয়া, বাস পাওয়া সহ নানা সমস্যার মুখোমুখি হতে হয় শিক্ষার্থীদের। এই সমস্যায় যাতে শিক্ষার্থীদের পরতে না হয়, তাই ছাত্রশিবির কুমিল্লা বিশ্ববিদ্যালয় শাখার এই আয়োজন। ছাত্রশিবির শিক্ষার্থীদের জন্য এইরকম কাজ আগেও করেছে এবং ভবিষ্যতেও করে যাবে ইনশাআল্লাহ।'

সম্পর্কিত