জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জীববিজ্ঞান অনুষদের আয়োজনে বিশ্ব এন্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স সচেতনতা সপ্তাহ পালন করা হয়েছে। দিবসটি উপলক্ষে সকাল সাড়ে দশটায় একটি বর্ণাঢ্য র্যালি ও সেমিনারের আয়োজন করা হয়। র্যালিটি বিশ্ববিদ্যালয়ের ওয়াজেদ মিয়া বিজ্ঞান গবেষণা কেন্দ্র থেকে শুরু হয়ে শহীদ মিনারে গিয়ে শেষ হয় এবং পরবর্তীতে ওয়াজেদ মিয়া বিজ্ঞান গবেষণা কেন্দ্রে একটি সেমিনার অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান।
প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য বলেন, এন্টিবায়োটিক ব্যবহার নিয়ে সমাজে ভ্রান্ত ধারণা প্রচলিত রয়েছে, যার কারণে এন্টিবায়োটিক রেজিস্ট্যান্স এর ঝুঁকি অনেকাংশে বেড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। অনেক ছোট সমস্যায় আমরা প্রথমেই এ্যান্টিবায়োটিক নিচ্ছি। তিনি ডাক্তারের পরামর্শ ছাড়া এন্টিবায়োটিক গ্রহণ না করার পরামর্শ দেন। উপাচার্য একই সাথে ডাক্তারদেরকেও এই বিষয়ে আরও সচেতন হওয়ার আহ্বান জানান।
দিনব্যাপী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মোহাম্মদ মাহফুজুর রহমান। মূল প্রবন্ধ উপস্থাপন করেন ব্র্যাক ইউনিভার্সিটির ম্যাথমেটিকস এন্ড ন্যাচারাল সায়েন্সেস বিভাগের অধ্যাপক ড. মাহবুব হোসাইন। অনুষ্ঠানে বক্তব্য রাখেন ঔষধ প্রশাসন অধিদপ্তরের উপ-পরিচালক মো. রাজিবুল হাসিব। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন জীববিজ্ঞান অনুষদের ডিন (ভারপ্রাপ্ত) অধ্যাপক মোহাম্মদ মাফরুহী সাত্তার। অনুষ্ঠান সঞ্চালনা করেন ফার্মেসী বিভাগের অধ্যাপক ড. সাকিবা ইয়াসমিন। অনুষ্ঠানে বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।