চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) ও হল সংসদ নির্বাচনে এবার ভোটার সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৭ হাজার ৬৩৪ জনে। এর আগে প্রকাশিত খসড়া তালিকায় থাকা শিক্ষার্থীর পাশাপাশি নতুন করে আরও ১,৭৬৮ জন যুক্ত হয়েছে।ইতোমধ্যে মনোনয়নপত্র বিতরণ শুরু হয়েছে। আগামী মঙ্গলবার বিকেল ৩টা পর্যন্ত প্রার্থীরা মনোনয়নপত্র সংগ্রহ করতে পারবেন এবং বুধবার একই সময়ে জমা দেওয়ার শেষ সময় নির্ধারিত আছে। হল সংসদের জন্য মনোনয়নপত্র ফি ধরা হয়েছে ২০০ টাকা এবং কেন্দ্রীয় সংসদের জন্য ৩০০ টাকা। প্রার্থীদের মনোনয়নপত্র নেওয়ার সময় ভোটার আইডি নম্বর, পরিচয়পত্র ও ছবি জমা দিতে হবে।
পাশাপাশি দেওয়া হবে ডোপ টেস্ট কার্ড, যার জন্য ফি নির্ধারণ করা হয়েছে ৩৫০ টাকা।আগামী ২১ সেপ্টেম্বর প্রাথমিক প্রার্থী তালিকা প্রকাশ করা হবে। এরপর ২৩ সেপ্টেম্বর পর্যন্ত মনোনয়নপত্র প্রত্যাহারের সুযোগ থাকছে। চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে ২৫ সেপ্টেম্বর। নির্ধারিত সময়সূচি অনুযায়ী ১২ অক্টোবর সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
এবারের নির্বাচনে স্নাতক ও স্নাতকোত্তরের পাশাপাশি এমফিল ও পিএইচডি শিক্ষার্থীরাও প্রার্থী হওয়ার সুযোগ পাচ্ছেন। নির্বাচন অনুষ্ঠিত হবে ডাকসুর মতোই ওএমআর পদ্ধতিতে।