চবি শিক্ষার্থী সায়েমের স্বাস্থ্যোন্নতি

চবি প্রতিনিধি।
চবির আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের শিক্ষার্থী ইমতিয়াজ আহমেদ সায়েম। ছবি: ক্যাম্পাস রিপোর্ট
চবির আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের শিক্ষার্থী ইমতিয়াজ আহমেদ সায়েম। ছবি: ক্যাম্পাস রিপোর্ট

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের শিক্ষার্থী সন্ত্রাসী হামলায় গুরুতর আহত ইমতিয়াজ আহমেদ সায়েমের লাইফ সাপোর্ট আজ খুলে দেয়া হয়েছে। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল ও পার্ক ভিউ হাসপাতালের কয়েকজন স্বনামধন্য চিকিৎসককে নিয়ে গঠিত মেডিকেল বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী তার লাইফ সাপোর্ট খোলা হয়েছে। 

পার্ক ভিউ হাসপাতালের ম্যানেজিং ডিরেক্টর প্রফেসর ড. রেজাউল করিম জানান, আজ সায়েমের জিসিএস (Glasgow Coma Scale) স্কোর ছিল ১২/১৩। জিসিএস হলো মস্তিষ্কের আঘাতজনিত কারণে একজন ব্যক্তির চেতনার মাত্রা পরিমাপ করার একটি পদ্ধতি। এটি চোখের প্রতিক্রিয়া, মৌখিক প্রতিক্রিয়া এবং শারীরিক নড়াচড়ার ওপর ভিত্তি করে একটি স্কোর দেয়, যেখানে সর্বোচ্চ স্কোর ১৫ এবং সর্বনিম্ন ৩। সায়েমের জিসিএস স্কোর ১২/১৩ হওয়া তার শারীরিক অবস্থার উন্নতির ইঙ্গিত দেয়। আগামীকাল দুপুর আড়াইটায় তার জন্য আবার মেডিকেল বোর্ড বসবে এবং সর্বশেষ অবস্থা পর্যবেক্ষণ করবে।

সম্পর্কিত