চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)-এর কেন্দ্রীয় লাইব্রেরির উদ্যোগে “ম্যাক্সিমাইজিং রিসার্চ ইমপ্যাক্ট উইথ দ্যা লেটেস্ট ফিচার অব ইনস্টিটিউট অফ ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ার্স (আইইইই) এক্সপ্লোর: চুয়েট” শীর্ষক অনলাইন ওয়েবিনার অনুষ্ঠিত হয়েছে। গত ১১ নভেম্বর (মঙ্গলবার) ২০২৫ খ্রিঃ দুপুরে অনলাইনে জুম এর মাধ্যমে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চুয়েটের মাননীয় ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. মাহমুদ আব্দুল মতিন ভূইয়া মহোদয়। এতে মূল বক্তা ছিলেন আইইইই এক্সপ্লোর এর ট্রেইনিং ম্যানেজার জনাব রাজ কুমার মহাপাত্র। ওয়েবিনারে সভাপতিত্ব করেন চুয়েটের চীফ লাইব্রেরিয়ান জনাব মো. আব্দুল খালেক সরকার। এতে সঞ্চালনা করেন মিসেস সোম দত্ত ভদ্র।
/এমএস