ডাকসুর নারী নেত্রীদের অবমাননায় ব্র্যাকে চাকরিচ্যুত মবিন

ঢাবি প্রতিনিধি।
কুরুচিপূর্ণ মন্তব্যের অভিযোগে চাকরিচ্যুত রাকিবুল মবিন। ছবি: ক্যাম্পাস রিপোর্ট
কুরুচিপূর্ণ মন্তব্যের অভিযোগে চাকরিচ্যুত রাকিবুল মবিন। ছবি: ক্যাম্পাস রিপোর্ট

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে বিজয়ী নারী নেত্রীদের নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করার ঘটনায় ব্র্যাক ইনস্টিটিউট অব গভর্ন্যান্স অ্যান্ড ডেভেলপমেন্ট (বিআইজিডি) গবেষণা সহযোগী মো. রাকিবুল মবিনকে চাকরিচ্যুত করা হয়েছে। তিনি ঢাবির অর্থনীতি বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন।

সোমবার (১৫ সেপ্টেম্বর) বিকেলে ব্র্যাকের পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্ত জানানো হয়। সম্প্রতি মবিন সামাজিক যোগাযোগমাধ্যমে ডাকসুর নবনির্বাচিত নারী প্রতিনিধিদের ছবি শেয়ার করে ‘হাউস স্লেভস’ মন্তব্য করেন, যা নিয়ে সমালোচনার ঝড় ওঠে। পরবর্তীতে লিখিত অভিযোগের ভিত্তিতে তাকে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়।

প্রতিষ্ঠানটির বিজ্ঞপ্তিতে বলা হয়, মবিনের পোস্টটি তার ব্যক্তিগত মত হলেও এটি কোনোভাবেই বিআইজিডি’র মূল্যবোধ বা অবস্থানকে প্রতিফলিত করে না। পাশাপাশি নারী প্রতিনিধিদের প্রতি অবমাননাকর ও বৈষম্যমূলক আচরণের তীব্র নিন্দা জানিয়ে জানানো হয়, প্রাতিষ্ঠানিক নীতি অনুসারে তার সঙ্গে সম্পর্কের অবসান ঘটানো হয়েছে।

এ প্রসঙ্গে ডাকসুর নবনির্বাচিত কার্যনির্বাহী সদস্য মিফতাহুল হুসাইন আল মারুফ বলেন, “আমরা ব্যক্তিগত স্বাধীনতাকে সম্মান করি। তবে ইসলামোফোবিয়া, যৌন হয়রানি, সাইবার বুলিং ও নারীদের স্লটশেমিংয়ের বিষয়ে কোনো ছাড় দেওয়া হবে না।”

সম্পর্কিত