গোবিপ্রবি ও প্রাভা হেলথের মধ্যে চুক্তি

গোবিপ্রবি প্রতিনিধি।
বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার এবং প্রাভা হেলথের চীফ এক্সিকিউটিভ অফিসার স্বাক্ষর করেন। ছবি: ক্যাম্পাস রিপোর্ট
বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার এবং প্রাভা হেলথের চীফ এক্সিকিউটিভ অফিসার স্বাক্ষর করেন। ছবি: ক্যাম্পাস রিপোর্ট

ঢাকার প্রাভা হেলথ বাংলাদেশ লিমিটেডের সঙ্গে গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (গোবিপ্রবি) স্বাস্থ্যবিষয়ক সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়েছে। চুক্তির আওতায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী ও তাদের নির্ভরশীল সদস্যরা প্রাভা হেলথ থেকে বিশেষ ছাড়ে চিকিৎসাসেবা নিতে পারবেন। তারা এই চুক্তির ফলে কনসালটেনন্সি ফি, মেডিকেল টেস্ট, হেলথ চেক-আপসহ বিভিন্ন ক্ষেত্রে ডিস্কাউন্ট সুবিধা পাবেন। 

আজ শনিবার সন্ধ্যা ৭টায় বিশ্ববিদ্যালয়ের ঢাকাস্থ গেস্ট হাউজে এই চুক্তি স্বাক্ষরিত হয়। বিশ্ববিদ্যালয়ের পক্ষে চুক্তিপত্রে রেজিস্ট্রার মো. এনামউজ্জামান এবং প্রাভা হেলথের পক্ষে স্বাক্ষর করেন চীফ এক্সিকিউটিভ অফিসার মোহাম্মদ আব্দুল মতিন ইমন।

চুক্তি অনুযায়ী গোবিপ্রবির শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা কর্মচারী ও তাদের পরিবারের সদস্যরা সব ধরনের ল্যাব টেস্ট, ডোপ টেস্ট, হোল বডি চেকআপে (নিয়মিত শারীরিক জটিলতা নির্ণয়) এবং ভিটামিন ডি প্যাকেজসহ বিভিন্ন ক্ষেত্রে ১২-৫৯ ভাগ পর্যন্ত ডিস্কাউন্ট সুবিধা পাবেন। এমনকি ভিডিও কলের মাধ্যমেও বিশেষজ্ঞ চিকিৎসকদের সেবা নিতে পারবেন।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের সেকশন অফিসার সাজিদুর রহমান, প্রাভার ল্যাবরেটরি ডিরেক্টর মোহাম্মদ মাহবুবুর রহমান, লীড কর্পোরেট সেলস মার্কেটিং রাশীক রাফিদ খন্দকার।

সম্পর্কিত