ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের নিয়োগ পরীক্ষা স্থগিতে নানা প্রশ্ন

তাশফিকুল ইসলাম ঢাকা আলিয়া প্রতিনিধি
ফাইল ফটো। ছবি: ক্যাম্পাস রিপোর্ট
ফাইল ফটো। ছবি: ক্যাম্পাস রিপোর্ট

ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের নিয়োগ পরীক্ষা হঠাৎ স্থগিত হওয়ায় শিক্ষার্থী ও সংশ্লিষ্টদের মধ্যে চরম হতাশা তৈরি হয়েছে। বিশ্ববিদ্যালয় প্রশাসনের বিজ্ঞপ্তিতে কেবল "অনিবার্য কারণ" উল্লেখ করা হলেও, এ স্থগিতাদেশ ঘিরে একাধিক বিতর্কিত কারণ সামনে এসেছে।বিশ্ববিদ্যালয় সংশ্লিষ্ট সূত্র ও ছাত্রজনতার অভিযোগ অনুযায়ী, পতিত ফ্যাসিক সরকারের দোসর এবং বিশ্ববিদ্যালয়কে দীর্ঘদিন কুক্ষিগত করা সংগঠন জমিয়াতুল মোদারেছিন এ বিষয়ে সক্রিয় ভূমিকা রেখেছে। তাদের আধিপত্য ধরে রাখতে এবং প্রশাসনিক প্রভাব বিস্তারের স্বার্থে এ পরীক্ষাকে বাধাগ্রস্ত করা হয়েছে বলে অভিযোগ উঠেছে।

এছাড়া বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) বিধিবহির্ভূত হস্তক্ষেপ নিয়েও প্রশ্ন উঠেছে। ছাত্র-জনতার দাবি, গণঅভ্যুত্থান-পরবর্তী সময়ে এ ধরনের সিদ্ধান্ত শিক্ষার্থীদের বড় ধরনের ভোগান্তি ও হয়রানির জন্ম দিয়েছে।শিক্ষক-শিক্ষার্থীদের একাংশের অভিযোগ, দীর্ঘদিন নানা জটিলতা পেরিয়ে ইসলামি আরবি বিশ্ববিদ্যালয় যখন নিজস্ব কাঠামোতে দাঁড়াতে শুরু করেছে, ঠিক তখনই ‘আওয়ামী দোসর’ ও নিয়োগ বাণিজ্যে জড়িত একটি মহল বিশ্ববিদ্যালয়ের অগ্রযাত্রাকে থামিয়ে দিতে চক্রান্তে নেমেছে।

বিশ্ববিদ্যালয়ের অগ্রগতি থমকে যাওয়ায় শিক্ষার্থী ও চাকরিপ্রত্যাশীদের ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়েছে। সাধারণ মানুষ দাবি করছে, দ্রুত স্বচ্ছ ও জবাবদিহিমূলক প্রক্রিয়ার মাধ্যমে পরীক্ষার নতুন তারিখ ঘোষণা করে বিশ্ববিদ্যালয়কে সঠিক গতিতে ফিরিয়ে আনতে হবে।

সম্পর্কিত