কারচুপি অভিযোগে জাকসু নির্বাচন ঘিরে তীব্র বিতর্ক

জাবি প্রতিনিধি।
জাকসু নির্বাচনে অনিয়ম ও কারচুপির অভিযোগ। ছবি: ক্যাম্পাস রিপোর্ট
জাকসু নির্বাচনে অনিয়ম ও কারচুপির অভিযোগ। ছবি: ক্যাম্পাস রিপোর্ট

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচন ঘিরে নানা অনিয়ম ও কারচুপির অভিযোগে শিক্ষার্থীদের মধ্যে তীব্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে। কয়েকটি প্যানেল ইতোমধ্যেই নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছে।

অভিযোগ উঠেছে, নির্বাচনের দিন সকালে অনেক প্রার্থীই তাদের পোলিং এজেন্ট নিয়োগ দিতে পারেননি, কারণ রাতের শেষ প্রহরে অনুমতি দেয়া হয়। এতে ভোটকেন্দ্রে প্রতিনিধিদের উপস্থিতি নিশ্চিত করা সম্ভব হয়নি।

এছাড়া ভোটারদের অভিযোগ—কোথাও দেখা গেছে তাদের হয়ে অন্যরা ভোট দিচ্ছে, আবার কোথাও আগে থেকেই দাগানো ব্যালট উদ্ধার হয়েছে। এসব ঘটনায় প্রশাসনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছেন শিক্ষার্থীরা।

এ প্রসঙ্গে দর্শন বিভাগের অধ্যাপক রায়হান রাইন জানান, এই নির্বাচন শিক্ষার্থীদের কাছে গ্রহণযোগ্য হয়নি। তাই বর্তমান ফলাফল স্থগিত করে পুনর্নির্বাচনের উদ্যোগ নেয়া উচিত।

প্রসঙ্গত, গত ১১ সেপ্টেম্বর বিকেল ৫টায় ভোটগ্রহণ শেষ হলেও ফলাফল ঘোষণায় দেরি হওয়ায় শিক্ষার্থীদের মধ্যে উদ্বেগ আরও বেড়েছে।

সম্পর্কিত