কুয়েটে আইন-শৃঙ্খলা বাহিনীর প্রতিনিধিদের সাথে উপাচার্যের মতবিনিময়

কুয়েট প্রতিনিধি
কুয়েটে আইন-শৃঙ্খলা বাহিনীর প্রতিনিধিদের সাথে মতবিনিময় করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. মাকসুদ হেলালী। ছবি: ক্যাম্পাস রিপোর্ট
কুয়েটে আইন-শৃঙ্খলা বাহিনীর প্রতিনিধিদের সাথে মতবিনিময় করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. মাকসুদ হেলালী। ছবি: ক্যাম্পাস রিপোর্ট

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) সার্বিক নিরাপত্তা জোরদারে আইন-শৃঙ্খলা বাহিনীর প্রতিনিধিদের সাথে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। 

বৃহস্পতিবার (২৩ অক্টোবর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে উপাচার্যের দপ্তরে উক্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. মাকসুদ হেলালী। মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন পরিচালক (ছাত্র কল্যাণ) অধ্যাপক ড. বি. এম ইকরামুল হক, বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা কমিটির সভাপতি ও ডেপুটি রেজিস্ট্রার মো. মঈনুল হক, খুলনা মেট্রোপলিটন পুলিশের সহকারী পুলিশ কমিশনার দৌলতপুর জোন, মো. আবুল বাশার এবং খানজাহান আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তুহিনুজ্জামান। 

মতবিনিময় সভা সঞ্চালনা করেন নিরাপত্তা কমিটির সদস্য সচিব ও বিশ্ববিদ্যালয়ের সিনিয়র নিরাপত্তা কর্মকর্তা মো. সাদেক হোসেন প্রামানিক। 

সভায় বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিতব্য সাংস্কৃতিক প্রতিযোগিতা সুষ্ঠুভাবে পরিচালনায় নিরাপত্তা নিশ্চিতে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার বিষয়ে আলোচনা করা হয়। উক্ত অনুষ্ঠানকে কেন্দ্র করে কোনো অনাকাঙ্খিত ঘটনা না ঘটে এবং ক্যাম্পাসের সার্বিক নিরাপত্তা জোরদারের বিষয়ে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছ থেকে পূর্বের মতো এবারও সার্বিক সহযোগিতা কামনা করেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

সম্পর্কিত