রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ট্যুরিজম ও হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের শিক্ষক অধ্যাপক তানজিল ভূঁইয়ার স্থায়ী বহিষ্কারের দাবিতে অনির্দিষ্টকালের জন্য ক্লাস পরীক্ষা বর্জন করেছে উক্ত বিভাগের শিক্ষার্থীরা।
মঙ্গলবার (১১ নভেম্বর) দুপুর ১ টাই প্যারিস রোডে বিক্ষোভ মিছিল করার সময় এসব তথ্য জানান বিভাগের শিক্ষার্থীরা। বিভাগের অফিস কক্ষে তালা ঝুলিয়েও দেন তারা ।
ট্যুরিজম ও হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের ৪র্থ বর্ষের শিক্ষার্থী শিক্ষার্থী রাজু বলেন, উনি বিভাগের সকল ব্যাচের মেয়ে শিক্ষার্থীদের বিভিন্ন সময় বিভিন্ন ভাবে হেনস্থা করেছেন। তিনি মেয়ে দের শরীর নিয়ে ও কথা বলেন। একই সাথে ক্লাস রুমের মধ্যেই হুমকি প্রদান করেন। আমরা তার স্থায়ী বহিষ্কার চাই।
উক্ত বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী তাজমহাল আক্তার তিথি বলেন, উনার উপর আমাদের মূল অভিযোগ নারীদের অশোভনীয় ভাষায় মন্তব্য করা নিয়ে। উনি শিক্ষক হয়ে ছাত্রীদের বলেন আপনার মাজা চিকন আছে, আপনি ভালো নাচতে পারবেন। শুধু আমি বা আমরা না, প্রত্যেক ব্যাচের নারী শিক্ষার্থীরা উনার এসব অশোভনীয় মন্তব্যের শিকার হয়েছে। তার কুপ্রস্তাবে রাজি না হলে, পরীক্ষার ফলাফলে নেতিবাচক প্রভাব পড়ে।
এছাড়া নারী শিক্ষার্থীকে রাতের রানী ও রাতের গার্ড বলার অভিযোগ ও করেন তিনি।
উল্লেখ্য গত ৫ নভেম্বর শিক্ষার্থীদের উপরে হামলা চেষ্টার অভিযোগ ওঠে তানজিল ভূঁইয়া উপর। এবং তিনি বর্তমানে নিজের ছাত্রীর সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ আছেন।
/এমএস