রাবিতে ভর্তি পরীক্ষা শুরু হবে ১৬ জানুয়ারি

রাবি প্রতিনিধি।
রাজশাহী বিশ্ববিদ্যালয়। ছবি: ক্যাম্পাস রিপোর্ট।
রাজশাহী বিশ্ববিদ্যালয়। ছবি: ক্যাম্পাস রিপোর্ট।

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা ২০২৬ সালের ১৬ জানুয়ারি শুরু হবে। সোমবার (৬ অক্টোবর) ভর্তি উপ-কমিটির বৈঠকে এই সিদ্ধান্ত ঘোষণা করা হয়। বৈঠকে সভাপতিত্ব করেন উপাচার্য অধ্যাপক ড. সালেহ্ হাসান নকীব।

পরীক্ষা শুরু হবে ‘সি’ ইউনিট (বিজ্ঞান) দিয়ে। পরবর্তী দিনগুলোতে ‘এ’ ইউনিট (মানবিক) ও ‘বি’ ইউনিট (বাণিজ্য) পরীক্ষা অনুষ্ঠিত হবে। প্রতিটি ইউনিটের পরীক্ষা দুই শিফটে অনুষ্ঠিত হবে; সকাল ১১টা থেকে ১২টা এবং বিকাল ৩টা থেকে ৪টা। পরীক্ষার কেন্দ্র থাকবে রাজশাহী, ঢাকা, চট্টগ্রাম, খুলনা, রংপুর ও বরিশাল।

ভর্তি পরীক্ষার বিস্তারিত তথ্য এবং প্রস্তুতির জন্য বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইট নিয়মিত পরিদর্শন করার পরামর্শ দেওয়া হয়েছে।

সম্পর্কিত