রাকসুতে চূড়ান্ত নিরাপত্তা পরিকল্পনা, থাকবে ২ হাজার পুলিশ

রাবি প্রতিনিধি।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভোট কেন্দ্রে নিরাপত্তা জোরদার ছবি: ক্যাম্পাস রিপোর্ট
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভোট কেন্দ্রে নিরাপত্তা জোরদার ছবি: ক্যাম্পাস রিপোর্ট

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু), হল সংসদ এবং সিনেট ছাত্র প্রতিনিধি নির্বাচনের নিরাপত্তা নিশ্চিত করতে প্রায় ২ হাজার পুলিশ মোতায়েন করা হবে। রম্পি কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান জানিয়েছেন, গোয়েন্দা টিমসহ বিস্তৃত নিরাপত্তা ব্যবস্থা কার্যকর করা হচ্ছে। বিশ্ববিদ্যালয়ের সেন্ট্রাল এলাকা ও বাইরে নিরাপত্তা জোরদার করা হবে। নির্বাচনের পূর্বদিন পুরো বিশ্ববিদ্যালয় এলাকায় তল্লাশি পরিচালনা করা হবে।

রাকসু নির্বাচনে মোট ভোটার সংখ্যা ২৮,৯০৫ জন। ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ২৫ সেপ্টেম্বর সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত, একটানা। ভোটগ্রহণ শেষে সকল ব্যালট বাক্স নজরুল ইসলাম মিলনায়তনে আনা হবে এবং সেখানেই ভোট গণনা শুরু হবে। ভোট গণনা সরাসরি সম্প্রচার করা হবে।

নির্বাচনে মোট ৩০৬ জন প্রার্থী অংশগ্রহণ করছেন, যাদের মধ্যে রাকসু ও সিনেট প্রার্থীর সংখ্যা ৩০৬ জন এবং হল সংসদের প্রার্থী ৬০০ জন। নির্বাচনে ৪২ জন প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

সম্পর্কিত