শাহজালালে সান্ধ্যকালীন এমআইটি ভর্তি শুরু

শাবিপ্রবি প্রতিনিধি।
ফাইল ফটো। ছবি: ক্যাম্পাস রিপোর্ট।
ফাইল ফটো। ছবি: ক্যাম্পাস রিপোর্ট।

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (SUST) ইনস্টিটিউট অব ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি (IICT) সান্ধ্যকালীন মাস্টার্স ইন ইনফরমেশন টেকনোলজি (MIT), অষ্টম ব্যাচ এর ভর্তি কার্যক্রম শুরু করেছে। আগ্রহী প্রার্থীরা বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত সময়সীমার মধ্যে আবেদন করতে পারবেন।

 

ভর্তির জন্য আবেদনকারীকে অবশ্যই স্নাতক পর্যায়ে ন্যূনতম CGPA 2.5 (৪.০ স্কেলে) বা সনাতন পদ্ধতিতে দ্বিতীয় বিভাগ অর্জন করতে হবে। যোগ্য প্রার্থী হতে হলে বিজ্ঞান বা প্রকৌশল বিষয়ে চার বছর মেয়াদি বিএসসি ডিগ্রি অথবা তিন বছর মেয়াদি বিএসসি ডিগ্রি সঙ্গে এক বছর মেয়াদি মাস্টার্স করা থাকতে হবে। অন্য বিষয় থেকে আসা শিক্ষার্থীদের জন্য চার বছর মেয়াদি স্নাতক ডিগ্রি (বা তিন বছর + এক বছর মেয়াদি মাস্টার্স) এবং IT বা সমমানের বিষয়ে এক বছর মেয়াদি পিজিডি বাধ্যতামূলক।

 

কোর্সের মেয়াদ ১৮ মাস (৩ সেমিস্টার) এবং আসনসংখ্যা ৪০। ক্লাস হবে বিকেল ৫টা থেকে রাত ৮টা পর্যন্ত, সপ্তাহে চার দিন (রোববার থেকে বৃহস্পতিবার)। প্রতি সেমিস্টারের কোর্স ফি ২০,০০০ টাকা এবং বিশ্ববিদ্যালয়ের ভর্তি ও রেজিস্ট্রেশন ফি আলাদাভাবে প্রদান করতে হবে।

 

আবেদন করার জন্য প্রার্থীরা IICT অফিস থেকে আবেদন ফরম সংগ্রহ করবেন। পূরণ করা ফরমের সঙ্গে সংযুক্ত করতে হবে সদ্য তোলা ছবি, সকল পরীক্ষার নম্বরপত্র ও সনদ, দুটি সুপারিশপত্র এবং সোনালী ব্যাংকের শাবিপ্রবি শাখায় ৫০০ টাকা জমার রসিদ।

 

আবেদনের শেষ তারিখ: ১৮ নভেম্বর ২০২৫।

ভর্তি পরীক্ষা: ২২ নভেম্বর ২০২৫, সকাল ১০টা, বিষয়: গণিত, কম্পিউটার মৌলিক বিষয়, প্রোগ্রামিং।

ফলাফল প্রকাশ হবে ২৭ নভেম্বর ২০২৫ এবং ভর্তির কার্যক্রম চলবে ৩০ নভেম্বর থেকে ৮ ডিসেম্বর পর্যন্ত। প্রয়োজনে অপেক্ষমাণ তালিকা থেকে ভর্তি ৯ থেকে ১৭ ডিসেম্বর। ক্লাস শুরু হবে ৪ জানুয়ারি ২০২৬।

সম্পর্কিত