ড্যাফোডিল ইউনিভার্সিটির নারী শিক্ষার্থী নিখোঁজ

ডিআইইউ প্রতিনিধি
জান্নাতুল ফেরদাউস দ্যুতি ছবি: ক্যাম্পাস রিপোর্ট
জান্নাতুল ফেরদাউস দ্যুতি ছবি: ক্যাম্পাস রিপোর্ট

রাজধানীর বেসরকারি বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের নারী শিক্ষার্থী ১ দিন ধরে নিখোঁজ রয়েছেন। নিখোঁজ ওই শিক্ষার্থীর নাম জান্নাতুল ফেরদাউস দ্যুতি, তিনি ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ডিআইইউ) ২৫২-এর ইংরেজি বিভাগের ৬৩তম ব্যাচের শিক্ষার্থী। এবং টাঙ্গাইল সদরের বাসিন্দা আহসান হাবিব ও মারিয়া বেগমের মেয়ে।

পারিবার ও সহপাঠীদের সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (১৭ অক্টোবর) আনুমানিক আড়াইটার সময় ওই নারী শিক্ষার্থী তার এক সহপাঠীকে হঠাৎ কল করে টাঙ্গাইল বাড়িতে যাবে বলে তাৎক্ষণিক এক হাজার টাকা হাওলাত নেয় অনলাইনের মাধ্যমে।

তবে আনুমানিক দুপুর দুইটা চল্লিশ মিনিটে নিখোঁজ নারী শিক্ষার্থীর মায়ের সাথে কথা বলার সময় জানায়, সে বিশ্ববিদ্যালয়ে যাচ্ছে। তারপর থেকে নারী শিক্ষার্থীর নাম্বারে আর যোগাযোগ করা যাচ্ছে না। সন্ধ্যার পর থেকে পরিবারের সদস্যরা যোগাযোগ করতে না পারায় তখন বুঝতে পারে তিনি নিখোঁজ হয়েছেন। এতে চিন্তিত পরিবারের সদস্যরা সাভার থানায় যোগাযোগ করলে, থানা থেকে পরদিন (১৭ অক্টোবর) সকাল দশটায় থানায় উপস্থিত থাকতে বলা হয়।

নিখোঁজ নারী শিক্ষার্থীর এক সহপাঠী গণমাধ্যমকে জানিয়েছেন, ওর কিছু একটা হইছে, এইটুকু আমরা ধারণা করতে পারছিলাম। কেননা আমরা তো ওর সাথে চলাফেরা করছি, ও ওই প্রকৃতির মেয়ে না কিছু একটা করার। বা আপনি যেটা ভাবতে পারছেন যে পালিয়ে যেতে পারে, এমন কিছুও না। 

পরিবার কিংবা অন্য কারো সাথে তেমন কোনো মনোমালিন্যের ঘটনা বিগত কয়েকদিন ধরে ঘটেনি, দাবি নিখোঁজের পরিবারে।

এ ঘটনায় সাভার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ও কর্মরত ডিউটি অফিসারের নাম্বারে একাধিকবার ফোন করেও যোগাযোগ করা সম্ভব হয়নি।

সম্পর্কিত