বৈশ্বিক পরিবর্তিত পরিস্থিতি ও দেশীয় আর্থ-সামাজিক অবস্থা বিবেচনায় গ্রিন ইউনিভার্সিটি অব বাংলাদেশে বিশেষ ছাড়ে সপ্তাহব্যাপী ভর্তি মেলা শুরু হয়েছে। ভর্তিচ্ছু শিক্ষার্থীরা আগামী ২২ সেপ্টেম্বর পর্যন্ত নিয়মিত ওয়েভারের পাশাপাশি অতিরিক্ত ৫-১৫% (সর্বোচ্চ ৮০,০০০ টাকা) ছাড়ে ফল-২০২৫ সেমিস্টারে ভর্তি হতে পারবেন। উল্লেখ্য আগামী ২৪ সেপ্টেম্বর ফল সেমিস্টারের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হবে এবং ক্লাস শুরু ২৬ সেপ্টেম্বর ২০২৫।
গ্রিন ইউনিভার্সিটির রয়েছে দেশের অন্যতম বৃহৎ, কোলাহলমুক্ত ও সবুজে ঘেরা অপরূপ ক্যাম্পাস। মনোমুগ্ধকর প্রাকৃতিক পরিবেশ এবং আধুনিক অবকাঠামোর সমন্বয়ে গড়ে উঠেছে এমন এক শিক্ষাঙ্গণ, যেখানে শিক্ষার্থীরা পান পড়াশোনার সুস্থ, নিরাপদ ও প্রাণবন্ত পরিবেশ। এখানে শুধু ডিগ্রি নয়, বরং মানসিক বিকাশ, সৃজনশীলতা এবং দায়িত্বশীল নাগরিক হয়ে ওঠার সুযোগ তৈরি হয়।
গ্রিন ইউনিভার্সিটি দেশের শীর্ষস্থানীয় বেসরকারি বিশ্ববিদ্যালয় হিসেবে সুপরিচিত, যা ব্যাচেলর ও মাস্টার্স পর্যায়ের শিক্ষার্থীদের জন্য আধুনিক ও চাহিদাসম্পন্ন বিভিন্ন প্রোগ্রাম অফার করছে। বিশ্ববিদ্যালয়ের একাডেমিক প্রোগ্রামের মধ্যে রয়েছে-কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং, টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং, সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অ্যান্ড ডাটা সায়েন্স, বিবিএ, এমবিএ, ইএমবিএ, এলএলবি, এলএলএম, সমাজবিজ্ঞান, ইংরেজি, জার্নালিজম ও মিডিয়া কমিউনিকেশন।
Times Impact Ranking, Scimago Institutional Ranking এবং QS South Asia Ranking এ স্থান করে নেওয়া এই বিশ্ববিদ্যালয় মানসম্মত উচ্চশিক্ষার জন্য শিক্ষার্থী ও অভিভাবকদের আস্থা অর্জন করেছে। পাশাপাশি, গ্রহণযোগ্য টিউশন-ফি জিইউবিকে শিক্ষার্থীদের কাছে আরও আকর্ষণীয় করেছে।ছাত্র-শিক্ষক বিনিময় এবং যৌথ গবেষণা প্রকল্প বাস্তবায়নের লক্ষ্যে যুক্তরাজ্য, কানাডা, অস্ট্রেলিয়া, মালয়েশিয়া, ভারতসহ বিশ্বের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সঙ্গে এমওইউ ছাড়াও ঘনিষ্ট যোগাযোগ রয়েছে নামকরা অনেক প্রতিষ্ঠানের সঙ্গে। পাশাপাশি, ছাত্র ও ছাত্রীদের জন্য রয়েছে পৃথক হোস্টেল ব্যবস্থা এবং নিরাপদ যাতায়াতের জন্য ঢাকা, নারায়ণগঞ্জ, নরসিংদী ও গাজীপুরসহ বিভিন্ন লোকেশন থেকে নিয়মিত ট্রান্সপোর্ট সুবিধা।
এ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের ক্যারিয়ার গঠনে সরাসরি সহায়তা প্রদান করে। এছাড়াও ক্যারিয়ার ডেভেলপমেন্ট সেন্টার (সিসিডি) এবং স্টুডেন্ট মেন্টরশিপ প্রোগ্রাম শিক্ষার্থীদের একাডেমিক ও প্রশাসনিক সহায়তা নিশ্চিত করছে। গরীব ও মেধাবী শিক্ষার্থীদের জন্য স্টুডেন্ট ওয়েলফেয়ার ফান্ড রয়েছে।
বর্তমানে গ্রিন ইউনিভার্সিটির বিভিন্ন প্রোগ্রামে ভর্তিচ্ছু মুক্তিযোদ্ধার সন্তান, ছাত্রী, ভাই-বোন, স্বামী-স্ত্রী, ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ও খেলোয়াড়রা সর্বোচ্চ বিশেষ ওয়েভার পাচ্ছেন। এসএসসি ও এইচএসসির ফলাফল, করপোরেট এবং গ্রুপভিত্তিক ভর্তি হলেও রয়েছে বিশেষ ছাড়। এসব ছাড়ের পাশাপাশি অতিরিক্ত ৫-১৫% ওয়েভারে চলছে ভর্তি কার্যক্রম। ভর্তির জন্য যোগাযোগ করা যাবে- ০১৩২৪৭১৩৫০২-৮ নম্বরসমূহে।