ইউআইএইচপিতে ইউআইটিএস শিক্ষার্থীদের অনুদানপ্রাপ্তির সাফল্য

নিজস্ব প্রতিবেদক
ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্সেস (ইউআইটিএস)। ছবি: ক্যাম্পাস রিপোর্ট
ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্সেস (ইউআইটিএস)। ছবি: ক্যাম্পাস রিপোর্ট

ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্সেস (ইউআইটিএস)-এর ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসিওরেন্স সেল (আইকিউএসি) আনন্দের সাথে জানাচ্ছে যে ইউআইটিএস এর ১১টি শিক্ষার্থীদল দেশের সর্ববৃহৎ শিক্ষার্থী স্টার্টআপ ইনকিউবেটর প্রোগ্রামে ইউনিভার্সিটি ইনোভেশন হাব প্রোগ্রামে (ইউআইএইচপি) সফলভাবে অংশগ্রহণ সম্পন্ন করেছে। 

বিশ্বব্যাংক এবং বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষের সহায়তায় পরিচালিত এই অনন্য ইনকিউবেটর প্রোগ্রামটি দেশের সকল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য উদ্ভাবনী উদ্যোক্তা তৈরী করার উদ্দেশ্যে গঠিত। গত জুলাই থেকে অক্টোবর (২০২৫) পর্যন্ত তিন মাসব্যাপী নিবিড় স্টার্টআপ প্রশিক্ষণ শেষে ইউআইটিএসের অংশগ্রহণকারী দলের মধ্য থেকে ৬টি উদ্ভাবনী দল UIHP@UIU Launchpad-এ চূড়ান্তভাবে অনুদান পাওয়ার জন্য নির্বাচিত হয়। এই ছয়টি দল সম্মিলিতভাবে মোট ১,৭০,০০০ টাকা অনুদান অর্জন করেছে এবং তাদের নিজ নিজ ইনোভেশন কোহর্টে পুরস্কৃত হয়েছে।

২০২৫ সালের ২০ অক্টোবর ইউআইটিএস এই ছয়টি অনুদানপ্রাপ্ত শিক্ষার্থী দলকে নিয়ে এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউআইটিএস ট্রাস্টি বোর্ডের সম্মানিত সদস্য ও পিএইচপি ফ্যামিলির পরিচালক মোহাম্মদ আলী হোসেন এবং ইউআইটিএস-এর উপাচার্য অধ্যাপক ড. মো. আবু হাসান ভূঁইয়া। এছাড়াও উপস্থিত ছিলেন ট্রেজারার অধ্যাপক ড. সিরাজ উদ্দীন আহমেদ, পিএইচপি ফ্যামিলির নির্বাহী পরিচালক শোভিত বিকাশ বড়ুয়া, পিএইচপি ফ্যামিলির সদস্য মোহাম্মদ নুমায়ের আমির মিজান, রেজিস্ট্রার মোহাম্মদ কামরুল হাসান, আইকিউএসি পরিচালক ইঞ্জিনিয়ার মো. সাফায়েত হোসেন, অতিরিক্ত রেজিস্ট্রার আবু জাফর মো. মোহসিন, প্রক্টর মো. তারিকুল ইসলাম, ফার্মেসি বিভাগের বিভাগীয় প্রধান ড. মো. মোফাজ্জল হোসেন, এবং উপদেষ্টা (ছাত্র-কল্যাণ) ও ইন্টারন্যাশনাল ডেস্কের অতিরিক্ত পরিচালক শুভ দাস।

এই সাফল্য ইউআইটিএসের শিক্ষার্থীদের উদ্ভাবনী চিন্তাভাবনা ও উদ্যোক্তা মনোভাব বিকাশে বিশ্ববিদ্যালয়টির অঙ্গীকারকে আরও সুদৃঢ়ভাবে প্রতিফলিত করে।

সম্পর্কিত