ইউআইইউতে গভর্নমেন্ট-একাডেমিয়া-ইন্ডাস্ট্রি কনক্লেভ

নিজস্ব প্রতিবেদক
গভর্নমেন্ট-একাডেমিয়া-ইন্ডাস্ট্রি কনক্লেভ এ অতিথীবৃন্দ। ছবি: ক্যাম্পাস রিপোর্ট।
গভর্নমেন্ট-একাডেমিয়া-ইন্ডাস্ট্রি কনক্লেভ এ অতিথীবৃন্দ। ছবি: ক্যাম্পাস রিপোর্ট।

ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি’তে (ইউআইইউ) “গভর্নমেন্ট-একাডেমিয়া-ইন্ডাস্ট্রি কনক্লেভ ২০২৫” আজ (২০ সেপ্টেম্বর ২০২৫) শনিবার, সকাল ১০টায় ইউআইইউ ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের বাংলাদেশ জ্বালানি ও বিদ্যুৎ গবেষণা কাউন্সিলের (বিইপিআরসি) চেয়ারম্যান মোহাম্মদ ওয়াহিদ হোসেন, বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) কম্পিউটার বিজ্ঞান বিভাগের প্রফেসর ড. ইঞ্জিনিয়ার সাইদুর রহমান এবং অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) প্রধান মো: ছিবগাত উল্লাহ, দি সিটি ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও এবং অ্যাসোসিয়েশন অফ ব্যাংকার্স বাংলাদেশ (এবিবি) চেয়ারম্যান মাশরুর আরেফিন এবং পাওয়ার গ্রিড বাংলাদেশ পিএসি’র চেয়ারম্যান প্রফেসর ইমেরিটাস ড.এম.রিজওয়ান খান।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউআইইউ’র উপাচার্য প্রফেসর ড. মো: আবুল কাশেম মিয়া। 

কনক্লেভের শুরুতেই কৃত্রিম বুদ্ধিমত্তা এবং সাইবার নিরাপত্তা বিষয়ক দুটি মূল প্রবন্ধ উপস্থাপনা করেন ইউআইইউ’র এমএসসিএসই প্রোগ্রাম এবং আইরিকের পরিচালক প্রফেসর ড. খন্দকার আব্দুল্লাহ-আল মামুন এবং ইউআইইউ’র সিএসই বিভাগের প্রফেসর ড. সোহরাব হোসেন ।

মূল আলোচনার পর“গভর্নমেন্ট-একাডেমিয়া-ইন্ডাস্টি ডায়লক অন এআই অ্যান্ড সাইবার সিকিউরিটি” শীর্ষক একটি উচ্চ-স্তরের প্যানেল আলোচনা অনুষ্ঠিত হয়,যেখানে অংশগ্রহণ করেন বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেড’র ব্যবস্থাপনা পরিচালক এবং সিইও ড.ইমাদুর রহমান, স্টার্টআপ বাংলাদেশ’র ব্যবস্থাপনা পরিচালক নূরুল হাই, ফেলিসিটি আইডিসি লিমিটেড’র সিইও শরিফুল আলম, টেকনো গ্রিন কার্বন লিমিটেড’র পরিচালক ড. আনিকা আলী এবং লংকাবাংলা সিকিউরিটিজ পিএলসি’র সিটিও এবং পরিচালক এসএআর মো: মুইনুল ইসলাম প্রমুখ। 

আলোচনায় বাংলাদেশে এআই এবং সাইবার-নিরাপত্তার সুযোগ সুবিধা, সাইবার স্থিতিস্থাপকতা জোরদার এবং চ্যালেঞ্জগুলি অন্বেষণ করার বিষয়ে সরকারি, শিক্ষা এবং শিল্প খাতের প্রতিনিধিরা তুলে ধরেন।

এই কনক্লেভ সরকার, একাডেমিয়া এবং শিল্পের মধ্যে সংলাপের জন্য একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম তৈরি করেছে। এছাড়াও বাংলাদেশের ডিজিটাল রূপান্তর যাত্রায় এআই এবং সাইবার-নিরাপত্তা প্রস্তুতির কৌশলগত দিকগুলোর উপর গুরুত্ব দেয়া হয়। উদ্ভাবন, উন্নয়ন এবং আন্তঃসহযোগিতার ক্ষেত্রে ইউআইইউ সবসময় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছে।

উক্ত অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, সরকারী-বেসরকারী কর্মকর্তাবৃন্দ, শিক্ষার্থীবৃন্দ, গবেষক এবং আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।
 

সম্পর্কিত