ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্সেসের (ইউআইটিএস) ফার্মেসি বিভাগের উদ্যোগে “ব্রেস্ট ক্যান্সার সচেতনতা” বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়।
বৃহস্পতিবার (৩০ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ে রত্নগর্ভা তাহমিনা রহমান মাল্টিপারপাস হলে ওই সেমিনার অনুষ্ঠিত হয়। এতে ফার্মেসি বিভাগের সহকারি অধ্যাপক জনাব ফারহানা সুলতানাের সভাপতিত্বে উক্ত সেমিনারে প্রধান অতিথির উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আবু হাসান ভূঁইয়া।
প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য বলেন, এই সেমিনারের বিষয়টি নারীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ ব্যাপারে আমাদের সকলের সচেতন হতে হবে। তিনি বলেন প্রতিকারের চেয়ে প্রতিরোধ উত্তম। যেকোন অসুখ প্রাথমিক অবস্থায় সনাক্ত করা গেলে দ্রুত আরোগ্য লাভ করা সম্ভব। তিনি সেমিনারের মূল বক্তাকে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে অভিনন্দন জানান। একইসাথে এমন গুরুত্বপূর্ণ সেমিনার আয়োজনের জন্য ফার্মেসি বিভাগের ভূয়সী প্রশংসা করেন।
সেমিনারের মূল বক্তা হিসেবে ইউনাইটেড মেডিকেল কলেজ হসপিটালের সহযোগী অধ্যাপক (সার্জারি বিভাগ) ড. তাসনুভা মাহজাবীন তার বক্তব্যে বলেন, ব্রেস্ট ক্যান্সার বিষয়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে সচেতনতা। প্রাথমিক অবস্থায় ব্রেস্ট ক্যান্সার সনাক্তকরণ, প্রতিরোধমূলক পদক্ষেপ ও সঠিক সময়ে চিকিৎসার গুরুত্ব নিয়ে বিস্তারিত আলোচনা করেন।
সেমিনার শেষে শিক্ষার্থীদের করা প্রশ্নের উত্তর প্রদান করেন ড. তাসনুভা মাহজাবীন।
ফার্মেসি বিভাগের প্রভাষক জনাব সংগীতা দেবনাথ পূজা ও প্রভাষক মো. তৌফিকুল ইসলামের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে ইউআইটিএসের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. সিরাজ উদ্দীন আহমেদসহ ফার্মেসি বিভাগের সকল শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন ফার্মেসি বিভাগের শিক্ষার্থী মো. মেহেদী হাসান এবং নাত-এ-রাসূল পরিবেশন করেন রুবাইয়া সুলতানা দিবা।