কেকেবিএইউতে গ্লোবাল মিডিয়া এ্যান্ড ইনফরমেশন লিট্যারেসি উইক

নিজস্ব প্রতিবেদক
গ্লোবাল মিডিয়া এ্যান্ড ইনফরমেশন লিট্যারেসি উইক । ছবি: ক্যাম্পাস রিপোর্ট
গ্লোবাল মিডিয়া এ্যান্ড ইনফরমেশন লিট্যারেসি উইক । ছবি: ক্যাম্পাস রিপোর্ট

খুলনা খান বাহাদুর আহছানউল্লা বিশ্ববিদ্যালয়ে গ্লোবাল মিডিয়া এ্যান্ড  ইনফরমেশন লিট্যারেসি উইক ২০২৫ উদ্বোধন করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ডেজিগনেট) প্রফেসর ড. মোঃ আনিসুর রহমান আজ বেলা ১২.৩০ টায় বিশ^বিদ্যালয় সম্মেলন কক্ষে কেক কেটে আনুষ্ঠানিকভাবে এই লিট্যারেসি উইক উদ্বোধন করেন। এ উপলক্ষ্যে তিনি বলেন বিশ্বব্যাপী গৃহীত কর্মসূচীর আওতায় এ বিশ্ববিদ্যালয়ের ইনফরমেশন সায়েন্স এ্যান্ড লাইব্রেরি ম্যানেজমেন্ট বিভাগের উদ্যোগে বিভিন্ন কর্মসূচী গ্রহণ করায় বিভাগের শিক্ষক-শিক্ষার্থীদের তিনি ধন্যবাদ জানান।

এই কর্মসূচী প্রতিপালনের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিভিন্ন বিষয়ে তথ্য জানতে পারবেন যা তাদের শিক্ষাক্ষেত্রে জ্ঞানার্জনে সহায়ক হবে। অত্র বিশ^বিদ্যালয়ের শিক্ষার্থীরা গ্লোবাল মিডিয়া এ্যান্ড  ইনফরমেশন লিট্যারেসি প্রোগ্রামের সাথে নিজেদের যুক্ত করে দক্ষতা অর্জনের মাধ্যমে পরিচিতির সুযোগ পাবে।  

এসময় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার এস এম আতিয়ার রহমান, সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন (ইনচার্জ) রথীন্দ্রনাথ মহালদার, আইএসএলএম বিভাগের প্রধান (ভারপ্রাপ্ত) মিসেস ফারজানা শারমিন আনিকা, লাইব্রেরিয়ান (ভারপ্রাপ্ত) আহসান উল্লাহ ও প্রভাষক মোঃ নাজিমসহ সংশ্লিষ্ট বিভাগের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। উল্লেখ্য যে, বৃহত্তর খুলনা বিভাগ তথা পদ্মার এপারে শুধুমাত্র কেকেবিএইউ-তে তথ্য বিজ্ঞান ও গ্রন্থাগার ব্যবস্থাপনায় ৪ বছর মেয়াদি অনার্স কোর্স চালু রয়েছে।  

 

সম্পর্কিত