খুলনা খান বাহাদুর আহ্ছানউল্লা বিশ্ববিদ্যালয়ে ট্রিপলি ক্লাবের যাত্রা শুরু

নিজস্ব প্রতিবেদক
ইলেকট্রিক্যাল এ্যান্ড ইলেট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের উদ্যোগে ট্রিপলি ক্লাব। ছবি: ক্যাম্পাস রিপোর্ট
ইলেকট্রিক্যাল এ্যান্ড ইলেট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের উদ্যোগে ট্রিপলি ক্লাব। ছবি: ক্যাম্পাস রিপোর্ট

খুলনার খান বাহাদুর আহছানউল্লা বিশ্ববিদ্যালয়ের (কেকেবিএইউ) ইলেকট্রিক্যাল এ্যান্ড ইলেট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের উদ্যোগে ট্রিপলি ক্লাব উদ্বোধন করা হয়েছে।

শুক্রবার (১৭ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আনিসুর রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ক্লাবের মনোগ্রাম ও ফলক উন্মোচন করেন এবং কেক কেটে ট্রিপলি ক্লাব-এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন। 

এসময় তিনি বলেন বিশ্ববিদ্যালয় শুধু একাডেমিক ক্ষেত্রে জ্ঞান অর্জন করলেই পরিপূর্ণ মানুষ হওয়া যায় না। সহশিক্ষামূলক কার্যক্রমের মাধ্যমে শিক্ষার্থীদের সৃজনশীলতা, উদ্ভাবনী শক্তি এবং নেতৃত্বের গুণাবলী বিকশিত হয়। বিভিন্ন ক্লাব বা সংগঠনের মাধ্যমে নানামাত্রিক কর্মসূচী পালন বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি বৃদ্ধিতে সহায়ক ভূমিকা রাখে। 

উপাচার্য আরও বলেন, কেকেবিএইউ ট্রিপলি ক্লাব যে নির্দিষ্ট লক্ষ্য ও উদ্দেশ্য নিয়ে যাত্রা শুরু করেছে তা বাস্তবক্ষেত্রে জ্ঞান অর্জনের জন্য ইউনিভার্সিটি-ইন্ডাস্ট্রি কোলাবোরেশনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। 

এসময় বিশ্ববিদ্যালয়ের ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন ড. মোঃ মুঈন উদ্দিনের সভাপতিত্বে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার এস এম আতিয়ার রহমান, কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন রথীন্দ্র নাথ মহালদার, ব্যবসায় শিক্ষা অনুষদে ডিন মো. মোস্তাফিজুর রহমান, ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান সাদিয়া সুলতানা, তথ্যবিজ্ঞান ও গ্রন্থাগার বিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান ফারজানা শারমিন আনিকা, পরীক্ষা নিয়ন্ত্রক মো. মিজানুজ্জামানসহ ইইই বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। 

কেকেবিএইউ ট্রিপলি ক্লাব: ক্লাবটিতে একজন আহ্বায়ক, একজন সহ-আহ্বায়ক ও ৫ জন সদস্য নির্বাচন করা হয়। ১ম ব্যাচের শিক্ষার্থী ইবাদত শিকারী আহ্বায়ক, ২য় ব্যাচের শিক্ষার্থী আবু হুরাইরা সহ-আহ্বয়ক এবং সদস্যবৃন্দ ১ম ব্যাচের শিক্ষার্থী স্বপ্নীল দাশ, ২য় ব্যাচের শিক্ষার্থী আব্দুল্লাহ আল নাহিফ, ৩য় ব্যাচের শিক্ষার্থী নাজমুল হাসান সজীব, ৪র্থ ব্যাচের শিক্ষার্থী রাসেল ইসলাম এবং হাদিউজ্জামান আকাশ নির্বাচিত হয়।

এছাড়া ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন এবং ইইই বিভাগের বিভাগীয় প্রধান ড. মুঈন উদ্দিনকে উপদেষ্টা এবং ইইই বিভাগের প্রভাষক শাহারিয়ার পল্লব, মেহেদী হাসান, হিরা খাতুন, সৌরভ কুমার বিশ্বাসকে কো-উপদেষ্টা করে এ্যাডভাইজরি কমিটি গঠন করা হয়।

সম্পর্কিত