মিরপুরে সপ্তম শ্রেণির ছাত্র নিখোঁজ, তিন দিনেও মেলেনি সন্ধান

মো. আরিফুল ইসলাম
আদি ইবনে জামান। ছবি: ক্যাম্পাস রিপোর্ট
আদি ইবনে জামান। ছবি: ক্যাম্পাস রিপোর্ট

ঢাকার মিরপুরের সেনপাড়া পর্বতা এলাকা থেকে আদি ইবনে জামান (১৩) নামের এক কিশোর নিখোঁজ রয়েছে। বিএএফ শাহীন কলেজের সপ্তম শ্রেণির এই শিক্ষার্থী গত রবিবার (১৫ জুন) সকালে বাসা থেকে বের হওয়ার পর আর ফিরে আসেনি। নিখোঁজের তিন দিন পার হলেও আজ (বুধবার) পর্যন্ত তার কোনো সন্ধান পাওয়া যায়নি।

নিখোঁজ আদির বড় ভাই মুহাম্মদ সায়াদ জানান, “ওইদিন সকাল ৯টার দিকে আদি বাসার নিচে দুধ আনতে নামে এবং নিরাপত্তারক্ষীকে টাকা দিয়ে দুধ আনিয়ে নেয়। পরে দুধ বাসায় রেখে আবার নিচে নামে। কিন্তু কেন সে আবার নিচে যাচ্ছে, তা পরিবারের কাউকে জানায়নি।”তিনি আরও জানান, “প্রথমে আমরা ভেবেছিলাম হয়তো কিছু কিনতে গেছে। কিন্তু দীর্ঘ সময় অপেক্ষার পরও সে বাসায় ফেরেনি। পরে অনেক খোঁজাখুঁজি করেও তার সন্ধান মেলেনি। পরদিন সোমবার (১৬ জুন) কাফরুল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন আমাদের বাবা মনিরুজ্জামান।”

এ বিষয়ে কাফরুল থানার উপপরিদর্শক (এসআই) জহুরুল ইসলাম দ্য ডেইলি ক্যাম্পাস-কে বলেন, “নিখোঁজ কিশোরের গতিপথ শনাক্ত করতে আশপাশের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করা হয়েছে। বাসা থেকে কিছুটা দূর পর্যন্ত তাকে ক্যামেরায় দেখা গেছে। এরপর আর কোনো ফুটেজে তাকে শনাক্ত করা যায়নি। তাকে উদ্ধারে পুলিশের তল্লাশি অব্যাহত রয়েছে।”

আদির গায়ের রঙ ফর্সা, উচ্চতা প্রায় ৫ ফুট ২ ইঞ্চি। নিখোঁজের সময় তার পরনে ছিল কালো জিন্স ও পেস্ট কালার টি-শার্ট।যদি কেউ তার খোঁজ পেয়ে থাকেন, তাহলে নিচের নম্বরগুলোতে যোগাযোগ করার জন্য পরিবারের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে,

বাবা: ০১৯১১২৪৫২২৩
মা: ০১৯১২৪৭৪০৩৩
ভাই: ০১৯০৫২০১৮০২
 

বিষয়:

নিখোজ

সম্পর্কিত