নোবিপ্রবি পরিসংখ্যান বিভাগের ১৫তম আবর্তনের বিদায় সংবর্ধনা

নোবিপ্রবি প্রতিনিধি।
বিদায়ী শিক্ষার্থীদের মাঝে শুভেচ্ছা স্মারক তুলে দেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। ছবি: ক্যাম্পাস রিপোর্ট
বিদায়ী শিক্ষার্থীদের মাঝে শুভেচ্ছা স্মারক তুলে দেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। ছবি: ক্যাম্পাস রিপোর্ট

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) পরিসংখ্যান বিভাগের ১৫তম আবর্তনের শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। আজ রোববার (১৭ আগস্ট ২০২৫) বিশ্ববিদ্যালয়ের বীরশ্রেষ্ঠ শহিদ মোহাম্মদ রুহুল আমিন অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ ইসমাইল।বিভাগের চেয়ারম্যান মোঃ মামুন মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন নোবিপ্রবি বিজ্ঞান অনুষদের ডিন ড. মোহাম্মদ মহিনুজ্জামান এবং প্রক্টর এ এফ এম আরিফুর রহমান। অনুষ্ঠানে অংশগ্রহণ করেন পরিসংখ্যান বিভাগের শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ ইসমাইল বলেন, অনেক চড়াই উতরাই পার করে আপনারা গ্র্যাজুয়েট হয়েছেন এজন্য আপনাদের অভিনন্দন। অনুকূল এবং প্রতিকূল উভয় পরিবেশে কাজ করতে হবে। জীবনে বাধা বিপত্তি আসবে, এর মধ্যে থেকেই চ্যালেঞ্জ নিয়ে সামনে এগিয়ে যেতে হবে। আমরা একাডেমিক পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের এক্সট্রা কারিকুলাম এবং কো-কারিকুলাম এক্টিভিটিজ গুলোকে অনেক বেশি গুরুত্ব দিচ্ছি। যা ভবিষ্যত কর্মজীবনে তাদের কাজে আসবে। আপনারা যেখানেই যান না কেন এই বিশ্ববিদ্যালয়ের এম্বাসেডর হিসেবে কাজ করবেন।

এ সময় উপাচার্য আরও বলেন, জুলাই বিপ্লব আমাদেরকে শিখিয়েছে অন্যায়কে অন্যায় বলা, ন্যায়কে ন্যায় বলা এবং শোষণ ও দুর্নীতিমুক্ত সমাজ গড়া। দুর্নীতিমুক্ত একটি সমাজ গঠনের জন্য আপনারা সবসময় এগিয়ে থাকবেন সেই আশাবাদ ব্যক্ত করছি। পরে বিদায়ী শিক্ষার্থীদের মাঝে শুভেচ্ছা স্মারক তুলে দেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ ইসমাইল।

সম্পর্কিত