নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) সায়েন্স ক্লাবের আয়োজনে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (এআই) ইঞ্জিনিয়ারিং বিষয়ক ‘‘স্পিক এআই ফ্লুয়েন্টলি: আস্ক বেটার,গেট বেটার রেজাল্টস্ উইথ প্রম্পট ইঞ্জিনিয়ারিং’’ শীর্ষক সেশন অনুষ্ঠিত হয়েছে। আজ (৭ সেপ্টেম্বর ২০২৫) রোববার বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবন-২ এর ভিডিও কনফারেন্স কক্ষে আয়োজিত এ সেশনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. মোহাম্মদ হানিফ (মুরাদ)।
এ সময় সংক্ষিপ্ত বক্তব্যে ট্রেজারার অধ্যাপক ড. মোহাম্মদ হানিফ (মুরাদ) আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ইঞ্জিনিয়ারিং বিষয়ে এ ধরণের একটি যুগোপযোগী সেশন আয়োজনের জন্য নোবিপ্রবি সায়েন্স ক্লাবকে ধন্যবাদ জানান। তিনি শিক্ষার্থীদেরকে এ ধরণের আধুনিক প্রযুক্তিগত বিষয়ে দক্ষতা অর্জনের মাধ্যমে গবেষণা ক্ষেত্রে উৎকর্ষ সাধনের আহ্বান জানান।
সেশনে কি-নোট স্পিকার ছিলেন নোবিপ্রবি কম্পিউটার সায়েন্স এন্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং (সিএসটিই) বিভাগের সহকারী অধ্যাপক জনাব ইফতেখার মাহমুদ তাওহীদ। এ সময় নোবিপ্রবির বিভিন্ন বিভাগের শিক্ষক, শিক্ষার্থী ও সায়েন্স ক্লাবের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।