পাঁচ দফা দাবিতে জবি শিবিরের সংবাদ সম্মেলন

জবি থেকে মো: রাশেদুজ্জামান রাশেদ।
ফাইল ফটো। ছবি: ক্যাম্পাস রিপোর্ট
ফাইল ফটো। ছবি: ক্যাম্পাস রিপোর্ট

জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শিক্ষার্থীদের সম্পূরক বৃত্তি ও জকসুর নীতিমালা প্রণয়নসহ   পাঁচ দফা দাবিতে জরুরি সংবাদ সম্মেলন করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবির। সোমবার (২৫ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনে শাখা ছাত্রশিবিরের সেক্রেটারি আব্দুল আলিম আরিফ বলেন, "আপনারা অবগত আছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পর থেকেই অবহেলার স্বীকার হয়ে আসছে। আমরা আর বঞ্চনার স্বীকার হতে চাই না। আমরা প্রশাসন কে জানিয়ে দিতে চাই আপনারা যত দ্রুত আমাদের দাবি বাস্তবায়ন করবেন তা ছাত্র এবং প্রশাসন উভয়ের জন্য ফলপ্রসূ হবে। আমরা চাই বিশ্ববিদ্যালয় প্রশাসন যত দ্রুত সম্ভব এই দাবি মেনে নেয়। 

এছাড়াও তিনি বলে যে, তাদের যে দাবি তা দ্রুত সময়ে অবশ্যই বাস্তবায়ন যোগ্য এবংএ বিষয়ে প্রশাসন চাইলে দাবি বাস্তবায়নে প্রশাসনকে  সর্বদা সাহায্য করতে প্রস্তুত বলে জানান তারা।এছাড়া তাদের পাঁচ দফা দাবি দ্রুত বাস্তবায়ন না হলে সামনে আরো কঠোর কর্মসূচি দিবেন বলে প্রশাসনকে হুঁশিয়ারি করেন। 
তাদের প্রস্তাবিত ৫ দফা দাবিসমূহ হলো:

১. বিশ্ববিদ্যালয় থেকে বিশেষ সিন্ডিকেট পরবর্তী সময়ে নীতিমালা ইউজিসিতে পাঠানোর পর সেটি ইউজিসির মাধ্যমে মন্ত্রনালয় থেকে আগামী ১৫ কার্যদিবসের মধ্যে বিধি আকারে বিশ্ববিদ্যালয়ের আইনে সংযুক্ত করে নিয়ে আসতে হবে। 

২. বিধি আকারে বিশ্ববিদ্যালয়ের কাছে আসা মাত্রই রোডম্যাপ ঘোষণা করে ৪৫ কার্যদিবসের মধ্যে নির্বাচনের আয়োজন করতে হবে।

৩. আগামী সাত কার্যদিবসের মধ্যে সম্পূরক বৃত্তির নীতিমালা সম্পন্ন করা।

৪. নীতিমালা সম্পন্ন করার পর ১৫ কার্যদিবসের মধ্যে বৃত্তি প্রাপ্তদের তালিকা প্রকাশ করা। 

৫. বিশ্ববিদ্যালয় প্রশাসনকে ইউজিসি ও মন্ত্রনালয়ের সাথে কোলাবোরেশান করে অক্টোবর থেকে বৃত্তি কার্যক্রম শুরু করা।

সম্পর্কিত