রাকসুর শিবির সমর্থিত প্যানেল ঘোষণা

রাবি থেকে তাজনিন নিশাত ঋতু
ফাইল ফটো। ছবি: ক্যাম্পাস রিপোর্ট
ফাইল ফটো। ছবি: ক্যাম্পাস রিপোর্ট

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনে অংশ নিতে পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা করেছে ইসলামী ছাত্রশিবির সমর্থিত ‘সম্মিলিত শিক্ষার্থী জোট’।

রবিবার (৭ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫টায় রাকসু কোষাধ্যক্ষ কার্যালয়ের সামনে আনুষ্ঠানিকভাবে এ প্যানেল ঘোষণা করেন রাবি ছাত্রশিবিরের সাবেক সভাপতি ও কেন্দ্রীয় সমাজসেবা বিষয়ক সম্পাদক আব্দুল মোহাইমিন।

ঘোষিত প্যানেল অনুযায়ী সহ-সভাপতি (ভিপি) পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন শাখা ছাত্রশিবিরের সভাপতি মোস্তাকুর রহমান জাহিদ, সাধারণ সম্পাদক (জিএস) পদে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের রাবি শাখার সাবেক সমন্বয়ক ফাহিম রেজা এবং সহকারী সাধারণ সম্পাদক (এজিএস) পদে সোচ্চার স্টুডেন্ট নেটওয়ার্ক রাবি শাখার সভাপতি ও ছাত্র অধিকার বিষয়ক সম্পাদক এস এম সালমান সাব্বির।

এছাড়া অন্যান্য পদে রয়েছেন-ক্রীড়া সম্পাদক- হামিদুল্লাহ নাঈম,সহকারী ক্রীড়া সম্পাদক-আবু সাইয়েদ সামি সাংস্কৃতিক সম্পাদক-জায়েদ হাসান জোহা,সহকারী সাংস্কৃতিক সম্পাদক- রাকিবুল ইসলাম,মহিলা বিষয়ক সম্পাদক-সাইয়েদা হাফসা,সহকারী মহিলা বিষয়ক সম্পাদক-সামিয়া জান্নাত,তথ্য ও গবেষণা সম্পাদক-নাজমুস সাকিব,সহকারী তথ্য ও গবেষণা সম্পাদক- সিফাত আবু সালেহ,মিডিয়া ও প্রকাশনা সম্পাদক- মোজাহিদুল ইসলাম,সহকারী মিডিয়া ও প্রকাশনা সম্পাদক- আসাদুল্লাহ আল গালিব

বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক-মারুফ হোসেন হাসান হাওলাদার,সহকারী বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক- মোজাহিদুল ইসলাম সায়েম,বিতর্ক ও সাহিত্য সম্পাদক-ইমরান লস্কর,সহকারী বিতর্ক ও সাহিত্য সম্পাদক-নয়ন মোরসালিন,পরিবেশ ও সমাজকল্যাণ সম্পাদক- আব্দুল্লাহ আল মাসুদ
,সহকারী পরিবেশ ও সমাজকল্যাণ সম্পাদক- মাসুমা ইসরাত মোমো

এছাড়া কার্যনির্বাহী সদস্য -১ পদপ্রার্থী হিসেবে রয়েছেন দ্বীপ, কার্যনির্বাহী সদস্য -২ সুজন চন্দ্র,কার্যনির্বাহী সদস্য-৩ মো. ইমজিয়াউল হক কামালি এবং কার্যনির্বাহী সদস্য-৪ খালিদ হাসান সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন রাবি শাখা ছাত্রশিবিরের সাবেক সভাপতি আব্দুর রহিম, বর্তমান সভাপতি মোস্তাকুর রহমান জাহিদ, সাধারণ সম্পাদক মোজাহিদ ফয়সাল, সাংগঠনিক সম্পাদক হাফেজ মেহেদী হাসান, অর্থ সম্পাদক নওসাজ্জামানসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

সম্পর্কিত