রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনে পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা করেছে রাবি শাখা জাতীয়তাবাদী ছাত্রদল। রবিবার (৭ সেপ্টেম্বর) দুপুর সাড়ে বারোটায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারে আনুষ্ঠানিকভাবে এ প্যানেল ঘোষণা করেন কেন্দ্রীয় ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক আমানউল্লাহ আমান।ঘোষিত প্যানেল অনুযায়ী-সহ-সভাপতি (ভিপি)- শেখ নূর উদ্দিন আবির,সাধারণ সম্পাদক (জিএস)-নাফিউল ইসলাম জীবন,সহকারী সাধারণ সম্পাদক (এজিএস)-জাহিন বিশ্বাস এষা।
এছাড়া অন্যান্য পদে রয়েছেন-ক্রীড়া সম্পাদক -নার্গিস খাতুন,সহকারী ক্রীড়া সম্পাদক- মাহফুজুর রহমান শাওন,সাংস্কৃতিক সম্পাদক- আব্দুল্লাহ আল কাফি,সহকারী সাংস্কৃতিক সম্পাদক-শাহরিয়ার আলম অথী,মহিলা বিষয়ক সম্পাদক- স্বপ্না আক্তার,সহকারী মহিলা বিষয়ক সম্পাদক-নুসরাত ঈশিতা,তথ্য ও গবেষণা সম্পাদক- গাজী ফেরদৌস হাসান,সহকারী তথ্য ও গবেষণা সম্পাদক-রেদোয়ানুল ইসলাম রিদয়,মিডিয়া ও প্রকাশনা সম্পাদক-রাফায়েতুল ইসলাম রাবিত,সহকারী মিডিয়া ও প্রকাশনা সম্পাদক- নুর নবী।
বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক পদে রয়েছেন মারুফ হোসেন নাইমুল ইসলাম নাইম, বিতর্ক ও সাহিত্য সম্পাদক পদে মাসুম বিল্লাহ, সহকারী বিতর্ক ও সাহিত্য সম্পাদক পদে জিসান বাবু, পরিবেশ ও সমাজকল্যাণ সম্পাদক পদে এ আর রাফি খান, সহকারী পরিবেশ ও সমাজকল্যাণ সম্পাদক পদে কুঞ্জশ্রী রায় সুলগ্ন (শুভ)।
এছাড়া কার্যনির্বাহী সদস্য পদপ্রার্থী হিসেবে রয়েছেন,মিনারুল ইসলাম মেঘ,সাঈদ হাসান ইবনে রুহুল,মাহবুব মোর্শেদ ইল্লিন,মো. আশরাফুল ইসলাম।
প্রসঙ্গত,পুনর্বিন্যাসিত তফসিল অনুযায়ী আগামী ২৫ সেপ্টেম্বরই নির্বাচন অনুষ্ঠিত হবে।