চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)-এর অর্থ কমিটির ৬৭তম সভা অনুষ্ঠিত। আজ ১৯ নভেম্বর (বুধবার) ২০২৫ সিন্ডিকেট কক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন চুয়েট অর্থ কমিটির সভাপতি ও ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মাহমুদ আব্দুল মতিন ভূইয়া।
উক্ত সভায় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. শেখ মোহাম্মদ হুমায়ুন কবির, রসায়ন বিভাগের অধ্যাপক ড. রনজিৎ কুমার সুত্রধর এবং চট্টগ্রাম শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ইলিয়াছ উদ্দিন আহাম্মদ। বহিঃ সদস্য হিসেবে অনলাইনে সংযুক্ত ছিলেন শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের বৃত্তি ও প্রকৌশল বিশ্ববিদ্যালয় শাখার উপসচিব (অতিরিক্ত দায়িত্ব) এ. এস. এম. কাসেম। সভায় সদস্য সচিবের দায়িত্ব পালন করেন চুয়েট এর কম্পট্রোলার মো. সফিকুল ইসলাম।