নিটারে প্রকৌশলীর ওপর হামলার হুমকির প্রতিবাদে মশাল মিছিল

নিটার থেকে সামিহা সামি
মশাল মিছিল। ছবি: ক্যাম্পাস রিপোর্ট
মশাল মিছিল। ছবি: ক্যাম্পাস রিপোর্ট

সাভারের ন্যাশনাল ইনস্টিটিউট অব টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড রিসার্চে (নিটার) বুয়েটের প্রাক্তন শিক্ষার্থী ও প্রকৌশলী রোকনুজ্জামান রোকন (ইইই-১৭) এর ওপর হামলার হুমকির প্রতিবাদে মশাল মিছিল অনুষ্ঠিত হয়েছে।গত সোমবার (২৫ আগস্ট, ২০২৫) বুয়েটের প্রাক্তন শিক্ষার্থী ও প্রকৌশলী রোকনুজ্জামান রোকন (ইইই-১৭) কে একটি গুরুত্বপূর্ণ কাজের কথা বলে সাভারের নেসকো কার্যালয়ে ডেকে নেয় একদল ডিপ্লোমা শিক্ষার্থী। সেখানে তাকে ঘিরে ফেলে । অভিযোগ অনুযায়ী, তাকে জবাই করে হত্যা করার হুমকি দেওয়া হয় ।

মঙ্গলবার (২৬ আগস্ট, ২০২৫) রাত ৮টার দিকে পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে সাধারণ শিক্ষার্থীরা এই মশাল মিছিল বের করে। মিছিলটি ক্যাম্পাসের ইয়ার্ন শেড সংলগ্ন এলাকা থেকে  শুরু হয়ে স্লোগান দিতে দিতে পুরো ক্যাম্পাস প্রদক্ষিণ শেষে মূল ফটকের সামনে গিয়ে অবস্থান নেয়।

মশাল মিছিলে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা স্লোগানের ধ্বনিতে পুরো ক্যাম্পাস ও আশপাশের এলাকা মুখরিত করে তোলেন। তারা প্রকৌশলী রোকনের প্রতি সংহতি জানিয়ে দ্রুত দোষীদের গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

সম্পর্কিত