খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) খানজাহান আলী হলের ২০১৯ ব্যাচের শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা এবং ২০২৩ ও ২০২৪ ব্যাচের শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিত হয়েছে। আজ (১০ সেপ্টেম্বর) বুধবার সন্ধ্যায় কুয়েটের স্টুডেন্ট ওয়েলফেয়ার সেন্টারে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ মাকসুদ হেলালী। অনুষ্ঠানে সভাপতিত্বে করেন খানজাহান আলী হলের প্রভোস্ট প্রফেসর ড. মোঃ আব্দুল্লাহ ইলিয়াছ আক্তার।
এসময় অতিথিবৃন্দ নবীন শিক্ষার্থীদের ফুল ও উপহার দিয়ে বরণ করে নেন এবং অনুষ্ঠানের প্রধান অতিথি বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ মাকসুদ হেলালী বিদায়ী প্রকৌশলীদের সম্মাননা স্মারক প্রদান করেন। অনুষ্ঠানে খানজাহান আলী হলের সহকারী প্রভোস্টসহ বিশ্ববিদ্যালয়ের অন্যান্য শিক্ষক, কর্মকর্তা ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।