সাভারের ন্যাশনাল ইনস্টিটিউট অব টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড রিসার্চ (নিটার)-এর ডিবেটিং সোসাইটি আয়োজিত ইন্ট্রা-ডিপার্টমেন্টাল টুর্নামেন্ট ২০২৫-এর ফাইনাল সফলভাবে সম্পন্ন হয়েছে। ফাইনালে অংশগ্রহণ করে সিএসই বিভাগের ‘কোড অফ আর্গুমেন্ট’ এবং আইপিই বিভাগের ‘ফ্লো অফ লজিক’ দল।বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০২৫, নিটার কনফারেন্স রুমে দুপুর ১২:৩০ টায় শুরু হওয়া ফাইনালে বিতর্ক ছিল চরম উত্তেজনাপূর্ণ। টুর্নামেন্টের ডেবেটার্স অফ টুর্নামেন্ট হিসেবে পুরস্কৃত হন রেদওয়ান ইসলাম পর্ব, আর ডেবেটার্স অফ ফাইনাল হিসেবে নির্বাচিত হন মোঃ মোহতাসিম শাহরিয়ার।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নিটারের পরিচালক ড. আশেকুল আলম রানা, যিনি শিক্ষার্থীদের যুক্তি উপস্থাপন এবং বিশ্লেষণ দক্ষতার প্রশংসা করেন।
শেষ পর্যন্ত বিজয়ী হিসেবে নির্বাচিত হয় ‘কোড অফ আর্গুমেন্ট’ দল। বিজয়ী দলকে অভিনন্দন জানানো হয় এবং তাদের পারফরম্যান্সের প্রশংসা করা হয়। শিক্ষাবিদরা মনে করেন, এ ধরনের প্রতিযোগিতা শিক্ষার্থীদের সৃজনশীল চিন্তাভাবনা ও বিতর্কের মাধ্যমে যুক্তি প্রদর্শনের দক্ষতা বৃদ্ধি করে।