ন্যাশনাল ইনস্টিটিউট অব টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড রিসার্চ (নিটার)-এর ক্যান্টিনের খাবারের মান ও পরিষ্কার-পরিচ্ছন্নতার ব্যবস্থাপনা নিয়ে শিক্ষার্থীদের মধ্যে ক্ষোভ দিন দিন বাড়ছে। দীর্ঘদিন ধরে এ বিষয়টি শিক্ষার্থীরা বিভিন্ন ভাবে গণমাধ্যমে তুলে ধরলেও দৃশ্যমান কোনো উন্নতি হয়নি বলে অভিযোগ উঠেছে শিক্ষার্থীদের পক্ষ থেকে।
শিক্ষার্থীরা জানান, বারবার অবগত করা সত্ত্বেও ক্যান্টিনের খাদ্যের মান এবং স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিত হয়নি। এতে দৈনন্দিন ভোগান্তির পাশাপাশি তাদের স্বাস্থ্যের ঝুঁকিও বেড়ে যাচ্ছে। ইতোপূর্বেও ক্যান্টিনকে ঘিরে নানা অভিযোগ উঠলেও সেগুলোর কার্যকর সমাধান মেলেনি।
শিক্ষার্থীরা আশা প্রকাশ করেছেন, নিটার প্রশাসন এবার বিষয়টি গুরুত্ব সহকারে আমলে নিয়ে দৃষ্টান্তমূলক পদক্ষেপ গ্রহণ করবে এবং দ্রুত বাস্তবায়নের মাধ্যমে তাদের ভোগান্তি কমাবে।