সুইজারল্যান্ডের ইকলো পলিটেকনিক ফেডারেল দি লুসানে (ইপিএফএল) ২০২৬ সালের জন্য গ্রীষ্মকালীন গবেষণার সুযোগ দিচ্ছে। এই আট সপ্তাহব্যাপী প্রোগ্রামে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা বিশ্বের অন্যতম শীর্ষ গবেষণা প্রতিষ্ঠানে হাতে–কলমে গবেষণা করতে পারবেন। প্রোগ্রামটি ৩ জুলাই থেকে ২৭ আগস্ট পর্যন্ত চলবে।
আবেদনের যোগ্যতা:
- আন্তর্জাতিক কোনো বিশ্ববিদ্যালয়ের স্নাতক বা স্নাতকোত্তরের প্রথম বর্ষের শিক্ষার্থী।
- বায়োলজি, বায়োফিজিকস, কেমিস্ট্রি, বায়োইঞ্জিনিয়ারিং, বায়োইনফরমেটিকস, কোয়ানটিটেটিভ বায়োলজি, জেনেটিকস বা অন্যান্য লাইফ সায়েন্সে অধ্যয়নরত হতে হবে।
- কমপক্ষে ৩.৭৫/৪.০ স্কেলের সিজিপিএ থাকতে হবে।
- স্নাতকের অন্তত দুই বছর শেষ বা মাস্টার্সের প্রথম বর্ষে থাকতে হবে।
প্রোগ্রামের সুবিধাসমূহ:
- স্টাইপেন্ড: ৩,৬০০ সুইস ফ্রাঁ (আবাসন ও দৈনন্দিন খরচসহ)
- আবাসন: লসান বা জেনেভায় ব্যবস্থা
- ভ্রমণ খরচ ফেরত: বিদেশ থেকে ফ্লাইটে সর্বোচ্চ ১,০০০ সুইস ফ্রাঁ; ইউরোপের মধ্যে ৫০০ সুইস ফ্রাঁ পর্যন্ত
- অভিজ্ঞ অধ্যাপক ও গবেষকের তত্ত্বাবধানে কাজ
- সাপ্তাহিক ওয়ার্কশপ ও বিজ্ঞান ও ব্যক্তিগত উন্নয়নমূলক সেশন
- প্রোগ্রামের শেষ দিনে পোস্টার বা প্রেজেন্টেশনের মাধ্যমে গবেষণা প্রদর্শনের সুযোগ
- সামাজিক ও সাংস্কৃতিক কার্যক্রম: সুইস আল্পস ভ্রমণ, বিবিকিউ পার্টি, ঐচ্ছিক ভ্রমণ
- ভাষা দক্ষতার জন্য আইইএলটিএসের প্রয়োজন নেই
প্রয়োজনীয় কাগজপত্র: একাডেমিক ট্রান্সক্রিপ্ট, সুপারিশপত্র।
আবেদনের পদ্ধতি: সম্পূর্ণ প্রক্রিয়া অনলাইনে। আবেদনের শেষ তারিখ ১৫ নভেম্বর ২০২৫। ফলাফল ডেডলাইনের ছয় সপ্তাহের মধ্যে জানানো হবে।
/এমএস