এশিয়া কাপে বাংলাদেশের জয়ে জাবি উপাচার্যের অভিনন্দন

জাবি প্রতিনিধি।
ফাইল ফটো। ছবি: ক্যাম্পাস রিপোর্ট
ফাইল ফটো। ছবি: ক্যাম্পাস রিপোর্ট

এশিয়া কাপ বাছাই পর্বে বাংলাদেশ ১-০ গোলে ভারতকে পরাজিত করায় অভিনন্দন জানিয়েছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান। গতকাল ঢাকায় জাতীয় স্টেডিয়ামে এ খেলা অনুষ্ঠিত হয়। উপাচার্য তাঁর অভিনন্দন বার্তায় বলেন, ভারত শক্তিশালী দল। দীর্ঘ ২২ বছর পরে ভারতের বিরুদ্ধে এই জয় বাংলাদেশের ফুটল নিয়ে আমাদের আশান্বিত করছে। উপাচার্য বাংলাদেশ জাতীয় ফুটবল দলের খেলোয়াড়, কোচিং স্টাফ এবং সংশ্লিষ্ট সকলকে অভিনন্দন জানান। তিনি জাতীয় ফুটবল দলের অব্যাহত সাফল্য কামনা করেন। 

এদিকে, এ জয়ে বাংলাদেশ ফুটবল দলকে অভিনন্দন জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) ও কেন্দ্রীয় স্পোর্টস কমিটির সভাপতি অধ্যাপক ড. মোহাম্মদ মাহফুজুর রহমান। তিনি বলেন, এই জয়ে বাংলাদেশ দল আরো উজ্জীবিত হবে।

সম্পর্কিত